নারদাকান্ডে সিবিআই শীঘ্রই চার্জশিট দাখিল করতে চলেছে।সেই কারণে অভিযুক্ত তৃণমূল সাংসদ, বিধায়কদের সিবিআই ডেকে পাঠিয়েছে,প্রত্যেকের ভয়েস রেকর্ড করার জন্য।ইতিমধ্যে প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, আইপিএস মির্জার ভয়েস রেকর্ড করেছে সিবিআই।এবার তৃণমূল সাংসদ সৌগত রায়ের ভয়েস রেকর্ড করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।এই বিষয়ে সৌগত রায় বলেন, সিবিআই ডেকেছিল।প্রায় দুই বছর পর সিবিআই ডেকে পাঠিয়েছে।
ভয়েস রেকর্ড করেছে সিবিআই।তবে সৌগত রায় সিবিআইকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।নারদাকান্ডে ২০১৪ সালে নারদার কর্নধার ম্যাথু স্যামুয়েলের কাছে থেকে ৫ লক্ষ টাকা নিয়েছিলেন সৌগত রায়।ম্যাথু জানান, তাকে ব্যবসায় সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সৌগত রায় ওই টাকা নিয়েছিলেন।এর আগেও সিবিআই তাকে জেরা করেছে।মঙ্গলবার মদন মিত্র সিবিআইয়ের দফতরে এসেছেন।তার ভয়েস রেকর্ড করবে সিবিআই।ইতিমধ্যে শুরু করেছে সিবিআই।তবে ইকবাল আহমেদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।যদিও বিচারপতি রিলিজ করে দিয়েছেন।আগামী সপ্তাহে হাইকোর্টে তার এই আবেদনের শুনানি হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…