রেল যাত্রার ক্ষেত্রে আসন সংরক্ষণ করাটাই যেকোনো যাত্রীর কাছে মূল চিন্তা হয়ে দাঁড়ায়। ভারতীয় রেল (Indian Railways) সবসময়ই যাত্রীদের পরিষেবার জন্য নতুন নতুন ঘোষণা করতে থাকে। টিকিটের দাম সাধ্যের মধ্যে রাখা থেকে প্রবীণ নাগরিকদের সুবিধার দিকে নজর রাখা, আসন সংরক্ষণের মতো বিষয়ে একাধিক আপডেট করা হয়েছে। এবার যাত্রীদের টিকিট বুকিং সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করতে নতুন ফিচার নিয়ে এল মেক মাই ট্রিপ। টিকিট বুকিং এর প্রক্রিয়াকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। একটি নতুন ফিচার যুক্ত হয়েছে যার নাম হল সিট লক।
কী এই সিট লক ফিচার? এই ফিচারের মাধ্যমে যাত্রীরা আগাম টিকিট বুক করে রাখতে পারবেন। সেক্ষেত্রে টিকিটের ২৫ শতাংশ দিয়ে বুক করতে হবে টিকিট। আর সফরের ২৪ ঘন্টা আগে দিতে হবে বাকি টাকাটা। টিকিট বুক করা নিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যাত্রীরা। অনেক সময়ই পছন্দমতো দিনে টিকিট পাওয়া যায় না। টিকিট কনফার্ম হওয়া নিয়েও থাকে সমস্যা। কানেক্টেড ট্রাভেল ফিচারের মাধ্যমে দূর হবে এই সমস্যা।
পছন্দ মতো দিনে বাস এবং ট্রেন মিলিয়ে কীভাবে গন্তব্যে পৌঁছানো যায়, কতক্ষণ সময় লাগবে সবটাই দেওয়া থাকে এই ফিচারে। পছন্দের ট্রেনে টিকিট না পেলে বিকল্প রুটের হদিশ দিতে আনা হয়েছে রুট এক্সটেনশন অ্যাসিস্ট্যান্স ফিচার। এই ফিচারের মাধ্যমে কোনো ট্রেনে টিকিট না পেলে বিকল্প রুট বাতলে দেওয়া হয়। এর জন্য আলাদা ভাবে লাগে না রুট ম্যাপ।
বর্তমানে সবকিছুই প্রযুক্তি নির্ভর। তাই যাত্রীদের ট্রেন সফরের অভিজ্ঞতা আরো ভালো করতে, টিকিট এবং আসন সংক্রান্ত যেকোনো সমস্যা দূর করতেই প্রযুক্তির মাধ্যমে এই বিভিন্ন ফিচার নিয়ে আসা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…