নিউজ

Train Ticket: যে কোন জায়গা থেকেই কাটতে পারবেন লোকাল ট্রেনের টিকিট, বড় উদ্যোগ পূর্বরেলের

দূরপাল্লার ট্রেন সফর থেকে লোকাল ট্রেনে সফর, দুই ক্ষেত্রেই টিকিট (Train Ticket) নিয়ে একটা চিন্তা থেকেই যায় যাত্রীদের। দূরপাল্লার ট্রেন সফরের ক্ষেত্রে যাও বা টিকিট সংরক্ষণের নিশ্চয়তা রয়েছে, কিন্তু ট্রেনের সাধারণ শ্রেণিতে সফরের ক্ষেত্রে টিকিট কাটা নিয়ে একটা চিন্তা থেকেই যায়। বাড়ি থেকে স্টেশনের দূরত্ব বেশি হলে অনেক সময় ট্রেন ধরার তাড়ায় টিকিট কাটা হয়ে ওঠে না। তারপর টিকিট পরীক্ষকের কাছে ধরা পড়লে দিতে হয় জরিমানা। আবার টিকিট কাটতে গিয়েও অনেক সময় মিস হয়ে যায় ট্রেন।

যাত্রীদের এই সমস্যা দূর করতে এবার বড় উদ্যোগ নিল পূর্ব রেল। এবার বাড়ি থেকেই কেটে ফেলা যাবে লোকাল ট্রেনের টিকিট। স্টেশন বাড়ি থেকে যত দূরেই হোক না কেন, টিকিট কাটা নিয়ে আর চিন্তা করতে হবে না। UTS অন মোবাইল অ্যাপের মাধ্যমেই এই সুবিধা এবার পেয়ে যাবেন যাত্রীরা। যাত্রীদের সুবিধার্থে এবং বিনা টিকিটে ট্রেন সফর বন্ধ করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে।

উল্লেখ্য, আগে এই UTS অন মোবাইল অ্যাপে ২০ কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল। কোনো যাত্রী স্টেশন থেকে ২০ কিমি দূরে থাকলেলে তবেই এই অ্যাপ থেকে টিকিট কাটা যেত। কিন্তু বর্তমানে এই সীমাবদ্ধতা সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে যেকোনো জায়গা থেকেই যাত্রীরা UTS অন মোবাইল অ্যাপ থেকে এবার টিকিট কাটতে পারবেন। শুধুমাত্র কোনো যাত্রী যদি প্ল্যাটফর্মে থাকেন বা ট্রেনে সফর করেন তাহলে তিনি এই অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট কাটতে পারবেন না।

অনলাইন মাধ্যম, পেপারলেস টিকেটিং সিস্টেমকে এগিয়ে নিয়ে যেতে এবং বিনা টিকিটে ট্রেন সফর বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না তাদের, বাড়িতে বসেও কাটা যাবে টিকিট। ডিজিটালাইজেশনকে গুরুত্ব দিতেই এই পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026