নিউজ

স্লিপার ক্লাস থাকবে বন্দে ভারত এক্সপ্রেসে, দৌড়াবে ২৪০ কিমি/ঘন্টা বেগে, কবে শুরু হবে?

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। বাংলাও পেয়েছে বেশ কয়েকটি সুপার স্পেশাল বন্দে ভারত। তবে এবার আরও একধাপ আপগ্রেড হবে বন্দে ভারত। এবার স্লিপার ক্লাস জুরবে এই ট্রেনের সাথে। হাওড়া পুরী বন্দে ভারত উদ্ভোদনের দিন এমনটাই আভাস দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

পুরী থেকে হাওড়া প্রথম সফরে রেলমন্ত্রী জানান যে আগামী বছরের মার্চের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনের নকশা তৈরি হয়ে যাবে। আপনাদের আরও জানিয়ে রাখি যে এই স্লিপার ক্লাসসহ বন্দে ভারত ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ২৪০ কিমি। এই ট্রেনের ভিতরের নকশাও বর্তমান বন্দে ভারত এক্সপ্রেস থেকে আলাদা হবে বলে জানা গিয়েছে। নতুন বন্দে ভারতের কোচের ধরনও আলাদা রকমের হবে। এমনকি এই ট্রেনের কমফোর্ট রাজধানীর চেয়েও ভালো হবে।

বন্দে ভারত-এর সাফল্য এবং জনপ্রিয়তার পরে চেন্নাইয়ের আইসিএফে বন্দে স্লিপার এক্সপ্রেসের নকশা নিয়ে কাজ করছে রেল বিভাগ। আশা করা হচ্ছে ২০২৪ এর মার্চের মধ্যেই এই নকশা তৈরি হয়ে যাবে। এই ট্রেনের গতিবেগ রাজধানীর চেয়ে ৪০ শতাংশ বেশি হবে। ফলে কম সময়ে সাচ্ছন্দ্যে দূরে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। বর্তমান বন্দে ভারতের সঙ্গে বন্দে বারত স্লিপারের বগির লেআউট ডিজাইন এবং অভ্যন্তরীন লেআউটে ৪০ থেকে ৫০ শতাংশ পরিবর্তন করা হতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026