নিউজ

এবার থেকে বাসের টিকিটও বুক করা যাবে আইআরসিটিসি থেকে, জানুন কীভাবে?

শুধু ট্রেন (Train) এবং বিমান নয়, এবার থেকে বাসের (Bus) টিকিটও (Ticket) বুক করা যাবে আইআরসিটিসি (IRCTC) থেকে। অনলাইনে সহজেই টিকিট বুক করা যাবে এবার থেকে। এখন অনলাইন বাসের টিকিট বুকিং পরিষেবা চালু করেছে ওয়েবসাইটটি। সংস্থার তরফে জানান হয়েছে যে ২৯ জানুয়ারি (January) থেকে এই পরিষেবা উপলব্ধ করা হয়েছে। গোটা ওয়েবসাইটটি (Website) পুনর্নিমাণ করেছে।

অনলাইনে বাসের টিকিট বুক করতে ব্যবহারকারীরা https://www.bus.irctc.co.in/home যেতে পারেন। ব্যবহারকারীদের তাদের যাত্রার বিশদ লিখতে হবে। যাত্রীরা তাদের সিট নির্বাচন করতে এবং তাদের পছন্দ অনুযায়ী বাস বুক করতে পারবে।

আইআরসিটির তরফে এটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “ওয়ান স্টপ শপ ট্র্যাভেল পোর্টাল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। রেলপথ, বাণিজ্য ও শিল্প মন্ত্রক এবং ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও পাবলিক বিতরণ মন্ত্রকের নেতৃত্বে আইআরসিটিসি ধীরে ধীরে নিজেকে দেশের প্রথম করে তুলবে।”

আরও জানান হয় যে, আইআরসিটিসি ব্যবহারকারীদের ভ্রমণের সামগ্রিক অভিজ্ঞতা দেওয়ার জন্য অনলাইন রেল এবং ফ্লাইটের টিকিট বুকিংয়ের পাশাপাশি অনলাইন বাস বুকিং পরিষেবা চালু করেছে। বাস বুকিং করার আগে, ব্যবহারকারীরা বাসের ছবিগুলিও পরীক্ষা করে দেখতে পারবে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এক লেনদেনে সর্বোচ্চ ছয় যাত্রীর জন্য টিকিট বুক করা যায়। ব্যবহারকারীরা ইউপিএসআরটিসি, এপিএসআরটিসি, জিএসআরটিসি, ওএসআরটিসি, কেরালা আরটিসি ইত্যাদি সহ রাষ্ট্রীয় সড়ক পরিবহন কর্পোরেশন বাস বুক করতে পারবেন। আইআরসিটিসি মোবাইল-অ্যাপের মাধ্যমে এই পরিষেবাটি মার্চের প্রথম সপ্তাহ থেকে দিতে শুরু করতে পারে, এমনটাই আশা করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026