ভারত সরকার দেশের দরিদ্র ও অভাবী মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এই ব্যবস্থার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল রেশন কার্ড সিস্টেম। জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে দেশের দরিদ্র পরিবারগুলিকে স্বল্পমূল্যে বা বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণত পরিবারের প্রধানের নামে রেশন কার্ড থাকে, যাতে বাকি সকলের নামও থাকে। সরকারের খাদ্য ও পাবলিক বিতরণ বিভাগে (FDAP) নিবন্ধিত সকল নাগরিক অনলাইনের মাধ্যমে তাদের রেশন কার্ডে নতুন সদস্য যুক্ত করার সুবিধা নিতে পারছেন। মাত্র ৫ মিনিটে বাড়ি বসে আপনি রেশন কার্ডে পরিবারের নতুন সদস্যের নাম যোগ করতে পারবেন। এই প্রসঙ্গে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
১) রাজ্যের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি লগইন আইডি তৈরি করুন এবং লগইন করুন৷
২) এবার আপনি একটি নতুন সদস্য যোগ করার বিকল্প পাবেন। এটিতে ক্লিক করুন।
৩) এরপরে নাম যোগ করার জন্য একটি ফর্ম দেওয়া হবে। ওই ফর্মে নতুন সদস্যের সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করুন।
৪) ফর্মের সাথে প্রয়োজনীয় নথির সফট কপি আপলোড করুন।
৫) বিশদ তথ্য পূরণ এবং নথি আপলোড করার পরে, ফর্ম জমা দিন।
৬)ফর্ম জমা দেওয়ার পরে, আপনি একটি নিবন্ধন নম্বর পাবেন। ফর্ম ট্র্যাক করতে এই নিবন্ধন নম্বর ব্যবহার করতে পারবেন।
৭) এরপরে ফর্ম এবং নথিগুলি যাচাই করা হবে। সবকিছু সঠিক পাওয়া গেলে, পরিবারের নতুন সদস্যের নাম রেশন কার্ডে যুক্ত হবে।
রেশন কার্ডে নতুন সদস্যের নাম যোগ করার জন্য কোনো ধরনের ফি দিতে হয় না। অনলাইন রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী পাওয়ার জন্য সঠিক তথ্য প্রদান এবং আবেদনপত্র সঠিকভাবে পূরণ করা অত্যন্ত জরুরি। সরকারি এই উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষজনও সহজে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারছেন। বিশেষ করে, যেখানে শারীরিকভাবে অফিসে গিয়ে আবেদন করার সুযোগ কম, সেখানে অনলাইন রেশন কার্ড তাদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…