নিউজ

ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে দিতে হবে কঠিন পরীক্ষা, ঘোষণা কেন্দ্রের

বেশ কিছুদিন যাবৎ শোনা যাচ্ছিল ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা এবারে কঠিন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবারে সেই আশঙ্কা সত্যি করে কেন্দ্রীয় সরকার জানিয়েদিল এবার থেকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় তার জন্য আরও কঠিন পরীক্ষা নেওয়া হবে এবং তার দক্ষতা আরো বেশি পরীক্ষা করা হবে। মূলত রাস্তায় একসিডেন্ট কমানোর জন্যই এই নতুন পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করি সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার করে দিলেন। তিনি জানিয়ে দিলেন, এবার থেকে ড্রাইভিং লাইসেন্স টেস্টের সিলেবাস পরিবর্তন করা হয়েছে।

নতুন সিলেবাসের কথা বলতে গেলে এখানে আরও বেশ কয়েকটি চ্যাপ্টার যোগ করা হয়েছে। রিভার্স গিয়ারের গাড়ি সঠিকভাবে আপনাকে চালাতে হবে এবার থেকে। অনেক সময় দেখা যায় যাদের লাইসেন্স রয়েছে তারাও গাড়ি পার্কিং করার সময় সমস্যার মধ্যে পড়েন। সেই বিষয়টি একেবারে বন্ধ করার জন্য এবারে রিভার্স গিয়ারের গাড়ি চালানো দক্ষতা যাচাই করা হবে। ডান দিক এবং বাম দিকে সীমিত স্থানের মধ্যে গাড়ি পিছিয়ে নেওয়ার পরীক্ষা করা হবে।

ড্রাইভিং পরীক্ষার ট্রাকে বেসিক শারীরিক পরীক্ষা করা হবে। তবে প্রস্তুতির জন্য আলাদা করে সময় দেওয়া হচ্ছে। যারা নতুন নতুন প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে ব্যাখ্যামূলক ভিডিও লিংকের মাধ্যমে ব্যাপারটি সম্পূর্ণরূপে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, যদি আপনি এই পরীক্ষায় ৬৯ শতাংশ নম্বর না পেয়ে থাকেন তাহলে আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আসবেনা।

এছাড়াও এই মাসে আধার কার্ডের অথেন্টিকেশন এর মাধ্যমে লার্নার লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, এবং ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করা শুরু হচ্ছে। কেন্দ্রের দাবি, নতুন ব্যবস্থা চালু হলে কাজের গতি অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে। তার সাথেই, বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স চক্রের হদিশ মিলবে বলে কেন্দ্র সরকার সূত্রে খবর।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026