Gas Cylinder: বার রান্নার সিলিন্ডার পাবেন মাত্র ৪৫০ টাকায়, জেনে নিন এই প্রকল্পের ব্যাপারে

এখনকার দিনে প্রতিটি পরিবারের প্রধান একটি উপকরণ হয়ে দাঁড়িয়েছে রান্নার গ্যাসের সিলিন্ডার। প্রতিদিনকার জীবনে রান্নার গ্যাসের সিলিন্ডার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে। চা তৈরি করা থেকে শুরু করে রান্না করা সব ক্ষেত্রেই গ্যাস সিলিন্ডার গুরুত্বপূর্ণ। এখনকার দিনে ভারতে আর উনুনের ব্যবহার হয় না। সেই কারণে গৃহস্থালির প্রতিটি কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন সবাই। এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে একদিকে যেমন খরচ কমেছে, তেমনই সময় সাশ্রয় হচ্ছে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার গুলি এই বিষয়ে জনগণের সুবিধার জন্য নানারকমের প্রকল্প চালু করে দিয়েছে। এর একটি প্রধান উল্লেখযোগ্য প্রকল্প হল গ্যাস সিলিন্ডার ভর্তুকি প্রকল্প। বিশেষ করে ভিলোয়ারা জেলার সমস্ত পরিবার যারা জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে আসেন, তারা এই ভর্তুকি পেতে পারবেন। চলুন তাহলে এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

গ্যাস সিলিন্ডার ভর্তুকি স্কিমের বিবরণ:

ভিলোয়ারা লজিস্টিক ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা প্রতিটি পরিবার ভর্তুকি সুবিধা গ্রহণ করতে পারবেন সরকারের থেকে। এই পরিবারগুলোকে প্রথমে সিলিন্ডারের জন্য ৪৫০ টাকা দিতে হবে। অন্যদিকে এরপর যদি বেশি টাকা খরচ হয় তাহলে অতিরিক্ত অর্থ ব্যাংক একাউন্টে ভর্তুকি হিসেবে দেওয়া হবে। এই ভর্তুকি সুবিধা পেতে হলে গ্রাহকদের অবশ্যই E-KYC করতে হবে, যা কিনা খাদ্য নিরাপত্তা প্রকল্পের অন্তর্ভুক্ত।

ই-কেওয়াইসি কীভাবে করতে হবে?

এই প্রকল্পের সুবিধা নিতে, গ্রাহকদের প্রথমেই তাদের রেশন কার্ডের সাথে এলপিজি আইডি এবং জন আধার সিড করতে হবে। এই কাজ নিকটবর্তী ই-মিত্র বা রেশন ডিলারের মাধ্যমে করা যাবে। এতে পুরো প্রক্রিয়া সহজে সম্পন্ন হবে এবং সুবিধাভোগীরা গ্যাস ভর্তুকির সুবিধা লাভ করতে পারবেন।

এক মাসে এক সিলিন্ডার: নিয়মাবলী এবং শর্ত

এই প্রকল্পের মূল বৈশিষ্ট্য হলো, একেবারে সস্তায় গ্রাহকরা এক মাসে একটি সিলিন্ডার পেয়ে যাবেন। অর্থাৎ পরিবারপিছু একটি মাত্র গ্যাস সিলিন্ডার দেওয়া হবে প্রতিমাসে। তবে যদি কোন পরিবার বাড়তি সিলিন্ডার কিনতে চান তাহলে তাকে কিন্তু স্বাভাবিক দাম দিয়ে সিলিন্ডার কিনতে হবে। ভর্তুকি শুধুমাত্র প্রতি পরিবার পিছু একটিমাত্র সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই সিলিন্ডার শুধুমাত্র ঘরোয়া কাজকর্মের জন্যই ব্যবহার করা যাবে। যদি অন্য কোন কাজে এই সিলিন্ডার অপব্যবহার করা হয় তবে আইনের ব্যবস্থা গ্রহণ করে সেই ভর্তুকি তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হবে।

জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া

গ্যাস সিলিন্ডারের ভর্তুকি প্রকল্পটি চালু হওয়ার পর থেকে পরিবারগুলোর মধ্যে বেশ ইতিবাচক সাড়া পড়েছে। সাধারণ পরিবারের কাছে গ্যাস সিলিন্ডার কেনা সহজ হয়ে উঠেছে এবং ঘরে রান্নার কাজ আর্থিকভাবে অনেকটাই সাশ্রয়ী হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সরকার জনগণের পাশে দাঁড়িয়েছে এবং একটি বড় অংশের মানুষের জীবনযাত্রায় উন্নতি ঘটেছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026