ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ডিসেম্বর থেকে আর পেমেন্ট করা যাবে না GOOGLE PAY, PAYTM, PHONEPE দিয়ে, জেনে নিন ভারত সরকারের নতুন নিয়ম

আজকের দিনে সবাই ইউপিআই এর মাধ্যমে লেনদেন করে থাকেন। এই কারণে আজকের দিনে ভারতে ডিজিটাল পেমেন্টের সংখ্যা অনেক বেড়েছে। আপনিও যদি ইউপিআই এর মাধ্যমে অর্থ প্রদান করতে চান তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি google pay paytm এবং PhonePE ব্যবহারকারীরা এই ডিসেম্বর মাস থেকে নতুন করে সমস্যার সম্মুখীন হতে চলেছেন। তারা এই সমস্ত পেমেন্ট অ্যাপের মাধ্যমে আর কোনরকম পেমেন্ট করতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। অতএব আপনাদের জন্য এই বিষয়টা বিস্তারিত জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে, যারা গত এক বছরে এই ধরনের পেমেন্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করেননি তাদের জন্য এই সমস্ত অ্যাপগুলি বন্ধ হয়ে যাবে। তাদের ইউপিআই আইডি এবং তাদের ইউপিআই নম্বর বাতিল করে দেওয়া হবে। নতুন নিয়ম অনুসারে সমস্ত পেমেন্ট প্রদানকারী এবং তৃতীয় পক্ষের অ্যাপ প্রদানকারীকে ৩১ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে এই কাজ শেষ করতে হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ যদি আপনি কোন পেমেন্ট এর ব্যবহার না করে থাকেন গত এক বছরে, তাহলে আপনার আইডি সম্পূর্ণরূপে ব্লক হয়ে যাবে। তবে যদি আপনি ৩১ ডিসেম্বর ২০২৩ এর আগে কমপক্ষে একটি লেনদেন করতে পারেন, তাহলেও কিন্তু আপনার ইউপিআই আইডি বেঁচে থাকবে। তাহলে আর চিন্তা করার কোনো কারণ নেই

কিন্তু প্রশ্নটা হল এরকম সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে। প্রতিদিন ভুল লেনদেনের রিপোর্ট পেয়ে থাকে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। আর এই ধরনের ভুল লেনদেন হয় সাধারণত ইউপিআই আইডি ব্যবহার করলে। অনেকেই আছেন যারা মোবাইল নম্বর পরিবর্তন করেন কিন্তু তাদের ইউপিআই আইডি পরিবর্তন বা নিষ্ক্রিয় করতে ভুলে যান। এমন পরিস্থিতিতে আপনার পুরনো মোবাইল নম্বর অন্য কাউকে দিয়ে দেওয়া হয়। এই জায়গায় যদি আপনার ইউপিআই একাউন্ট এই নম্বর দিয়ে সক্রিয় থাকে তাহলে এমন পরিস্থিতিতে কেউ আপনাকে টাকা পাঠালে তা অন্য ব্যক্তির কাছে পৌঁছে যেতে পারে। সেই কারণেই এনপিসিআই এই পদক্ষেপ গ্রহণ করেছে।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026