নিউজ

সারা ভারতজুড়ে শুরু হবে NPR, বাদ এই দুই রাজ্য

এনআরসি ও সিএএ-র বিরোধিতা হয়েছিল সারা দেশ জুড়েই। বিক্ষোভে সামিল উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম – দেশের বিভিন্ন রাজ্যের মানুষ। অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ঘোষণা করেছিলেন এনআরসি করতে দেবেন না তাদের রাজ্যে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এনআরসি, এনপিআর ও সিএএ – শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে আটকাবেন কেন্দ্রের জনবিরোধী পদক্ষেপ। কেরালা সরকার এনআরসি, এনপিআর ও সিএএ রুখতে বিধানসভায় আইন আনার পর কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিমকোর্টেও মামলা করে।

তবে বাকী রাজ্যগুলোর লম্ফঝম্ফই সার। সেভাবে কেন্দ্রের বিরোধিতায় দেখা গেল না তাদের। উল্টে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল এনপিআর হবে প্রতিটি রাজ্যেই। ব্যতিক্রম শুধু কেরালা ও পশ্চিমবঙ্গ। বুধবার, বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যগুলি জানিয়ে দিয়েছে যে, খুব শীঘ্রই এনপিআর প্রক্রিয়া শুরু করা হবে। এর মধ্যে যেমন রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি, তেমনই রয়েছে অবিজেপি শাসিত রাজ্যগুলিও। তবে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও কেরালার পিনারাই বিজয়নের সরকার এখনও এনপিআর নিয়ে কেন্দ্রের বিরোধিতায় সামিল রয়েছে। তৃণমূল ও সিপিআইএম শাসিত এই দুই রাজ্য জানিয়ে দিয়েছে, কোন অবস্থাতেই রাজ্যে এনপিআর করতে দেবে না তারা।

আরও পড়ুন : নির্ভয়া কাণ্ডে দোষীদের পিছিয়ে গেল ফাঁসির তারিখ, রায় দিল্লি হাইকোর্টের

প্রসঙ্গত, কয়েকদিন আগেই এনপিআর নিয়ে বিরোধীদের বার্তা দিয়েছিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। বিজেপি বিরোধী দলগুলিকে এ বিষয়ে ভেবে দেখার আর্জি জানিয়েছিলেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026