প্রতিটি মানুষ নিজের অবসরের পর নির্ঝঞ্ঝাট জীবন কাটাতে চায়। নিজেদের সঞ্চয় করে রাখা অর্থের সূত্র ধরেই কাটিয়ে দিতে চায় বাকিটা জীবন। নিজেদের পরিবারের সমস্ত সদস্যকেও দিতে চায় চিন্তামুক্ত দিন। তাদের যাতে কোনো আর্থিক অভাব না থাকে সেই দিকটাও নিশ্চিত করতে চান সকলে। তবে এই আর্থিক চিন্তামুক্ত জীবনের জন্য এনপিএস অন্যতম একটি জনপ্রিয় বিনিয়োগ পদ্ধতি। এতে বিনিয়োগ করলে অবসরের পর প্রতিমাসে দু’লাখ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। মিলতে পারে চিন্তামুক্ত নির্ঝঞ্ঝার জীবনও।
এনপিএসের (ন্যাশনাল পেনশন স্কিম) গুরুত্ব ও জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বহু সাধারণ নাগরিকদের মাঝে। নিজেদের অবসর জীবন নিশ্চিত করতেই এই এনপিএসে বিনিয়োগ করছেন তারা। ৪০ বছর বয়সের পর থেকেই নিজেদের অবসরের কথা মাথায় রেখেই ভবিষ্যতের জন্য জোরকদমে সঞ্চয় করা শুরু করে দেন বেশিরভাগ। তারা এমন কোন বিনিয়োগ পদ্ধতি খোঁজেন যাতে বিনিয়োগ করলে অবসর জীবনে তাদের আর্থিক কোন চিন্তা না থাকে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জাতীয় পেনশন স্কিমে বিনিয়োগ করা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
যদি এনপিএসে ৪০ বছর বয়সের পর কোন ব্যক্তি বিনিয়োগ করা শুরু করেন তবে ২০ বছর পর অর্থাৎ ৬০ বছরের পরে প্রতি মাসে তারা দু’লাখ টাকা করে পাবেন। যদি কোন ব্যক্তি ৪০ বছর থেকে শুরু করে প্রতি মাসে এই প্রকল্পে ৫২,৫০০ টাকা করে বিনিয়োগ করেন তবে ৬০ বছরের পর সুদ বাবদ মাসে দু’লাখ টাকা করে পাবেন। যদি এই প্রকল্পে ১০ শতাংশ করেও রিটার্ন দেয় তবে ২০ বছরে ৪ কোটিরও বেশি টাকা জমা হবে, যা ঐ নির্দিষ্ট ব্যক্তির অবসর জীবন আর্থিকভাবে চিন্তামুক্ত করবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…