এনআরসি ও সিএএ-র প্রতিবাদে প্রথম থেকেই প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি চালিয়ে নিয়ে এসেছে বিভিন্ন মুসলিম সংগঠন। সেই প্রতিবাদ আন্দোলন কখনও কখনও হিংসাত্মকও হয়ে উঠেছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল সরকারি সম্পত্তি। পুলিশের পাল্টা আঘাতে জখম হয়েছিলেন বিক্ষোভকারীরা, প্রাণও দিয়েছেন বেশ কয়েকজন। তবুও আন্দোলন থেমে যায়নি। দক্ষিণ দিল্লির শাহিনবাগে এখনও চলছে বিক্ষোভ আন্দোলন। সেই আন্দোলনের রেশ ছুঁয়ে গিয়েছে কলকাতাকেও।
শাহিনবাগে চলা বিক্ষোভ কর্মসূচিকে পাশে রেখেই এবার পাল্টে ফেলা প্রতিবাদের অভিমুখ। এনআরসি, সিএএ ও এনপিআর-এর বিরোধিতায় ডাক দেওয়া হলো ভারত বনধের। ভারত জুড়ে এই বনধের ডাক দিয়েছে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড। আগামী ২৯ জানুয়ারি সারা দেশ জুড়ে এই বনধ পালন করা হবে বলে জানিয়েছেন ল বোর্ডের সেক্রেটারি মৌলানা সাজ্জাদ নোমানী। গত সোমবারই সমস্ত দেশবাসীকে বনধের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানান।
আরও পড়ুন : ‘এক দেশ এক রেশন কার্ড’ জুন থেকে চালু হবে গোটা দেশে
শাহিনবাগে বিক্ষোভের রেশ এসে পৌঁছেছে কলকাতাতেও। শাহীনবাগের প্রতিবাদের আঁচ এসে পৌঁছেছে কলকাতার রাস্তায়। পার্কসার্কাস থেকে শুরু করে তা মহানগরের কোণায় কোণায় ছড়িয়ে পড়েছে এই আন্দোলন।
দেশের স্কুল শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের পথে হাঁটল CBSE বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১ জুলাই…
কার্যত দ্রুত হারে কমছে রাজ্যের জনসংখ্যা (Population)। আর সেই কারণেই জনসংখ্যা বৃদ্ধিতে উৎসাহ দিতে বড়…
রবিবার বন্ধ রাখা হচ্ছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। এ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি কলকাতা ট্রাফিক…
রাজ্যে সরকার বদলের পর থেকেই নতুন করে আশার আলো দেখছেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা। নির্বাচনী…
রেল যাত্রীদের জন্য ফের বড় দুঃসংবাদ। পূর্ব রেলের উন্নয়নমূলক কাজের জন্য একসঙ্গে শিয়ালদা এবং হাওড়া…
“আগামী এক বছর অনুষ্ঠান থাকলেও সোনা কিনবেন না।” কিছুদিন আগেই দেশবাসীর উদ্দেশ্যে এমন বার্তাই দিয়েছিলেন…