নিউজ

NRC, CAA এর প্রতিবাদে রানাঘাট উত্তর-পূর্ব কেন্দ্রের বিধায়ক সমীর কুমার পোদ্দারের নেতৃত্বে শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভ

মলয় দে নদীয়া: দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, প্রতিটি বিধানসভায় আজ 28 শে ডিসেম্বর এন আর সি, সিএএ র বিপক্ষে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে র বিধায়ক সমীর কুমার পোদ্দার এর নেতৃত্বে সকাল দশটা থেকে বিকাল 5 টা পর্যন্ত জেলার দুটো পঞ্চায়েত সমিতি, 11 টা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য সহ, দলীয় ছাত্র, মহিলা যুব, শিক্ষক সেল, st.sc.obc সেল সহ এলাকার, কবি ,বুদ্ধিজীবী, চিত্রকার, নাট্যব্যক্তিত্ব, সর্বোপরি সাধারণ সচেতন নাগরিক দের নিয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় 10-12 হাজার মানুষের সমাগম ঘটে।

উপস্থিত ছিলেন, নদিয়া দক্ষিণের জেলা সভাপতি শংকর সিং, রানাঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, মিতা পোদ্দার , রানাঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাঞ্জন গুহ ঠাকুরতা, যুব সভাপতি রাজেশ ভৌমিক, sc.st.obc সেলের সভাপতি দিলীপ পাল, শিক্ষা সেলের সভাপতি চিন্ময় বিশ্বাস, হাঁসখালি ব্লকের সভাপতি মুনমুন বিশ্বাস, সহ তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক নেতৃবৃন্দ।

বিধায়ক সমীর কুমার পোদ্দার জানান “এলাকায় বিজেপি কর্মীরা প্রত্যেকের বাড়ি গিয়ে এনআরসি থেকে বাঁচার উপায় হিসাবে মতুয়া কার্ড করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সংগঠন বাড়ানোর দুরভিসন্ধি থেকে সাধারণ মানুষকে বিরত থাকতে বলেন। তিনি এও জানান মাননীয়া মুখ্যমন্ত্রী র সাথে মতুয়া সম্প্রদায়ের সুসম্পর্কের কথা সকলেই জানেন। রাজনৈতিকভাবে এর অপব্যবহার আদতে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানছে।”

যুব সভাপতি রাজেশ ভৌমিক জানান “একমাত্র তৃণমূল কংগ্রেসের লাগাতার আন্দোলনের ফলেই নাগরিক পঞ্জি রুখে দেয়া সম্ভব, সে বিশ্বাস থেকেই, আজকের সভায় বহু সাধারণ অরাজনৈতিক ব্যক্তিত্বও আমাদের সাথে সহমত পোষণ করে ধরনা বিক্ষোভে সামিল হয়েছেন।”

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026