Categories: দেশ

এসে গেল বড় ঘোষণা, এখন NRC রসিদ ছাড়া আধার কার্ড পাওয়া অসম্ভব, এই কারণ দেখালো সরকার

এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ দীর্ঘদিন ধরে দেশের একটা আলোচনার বিষয় হয়ে থেকেছে। সম্প্রতি বিজেপি শাসিত রাজ্য অসম এনআরসি রসিদ ছাড়া আধারকার্ড দেওয়া নিষিদ্ধ করে দিয়েছিল। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, এনআরসি রসিদ ছাড়া কাউকে যদি আধার কার্ড দেওয়া হয়, তাহলে আধার সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ নতুন আধার কার্ড তৈরি করার জন্য এখন ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ থাকা খুব প্রয়োজন। সূত্রের দাবি এবারে দেশের অন্যান্য রাজ্যেও এই একই ঘোষণা হতে চলেছে। সূত্রের খবর এখানেও কিন্তু আধার কার্ড দেখাতে হলে অসমের মতো এনআরসি রসিদ দিতে হবে।

আসামের মুখ্যমন্ত্রী কয়েক মাস আগে এই নিয়ে একটি বড় ঘোষণা করেছিলেন যা নিয়ে রাজ্যে একটা তুমুল বিরোধিতা শুরু হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এই প্রশাসনিক আধিকারিকরা জানিয়ে দিয়েছিলেন, যাদের এনআরসি নম্বর নেই তাদের আধার কার্ড তৈরি করা হবে না আর। মুখ্যমন্ত্রী নির্দেশ অক্টোবর থেকে কার্যকরতে শুরু করেছে। তবে আদেশের বিরোধিতা আবার অনেক জায়গাতে দেখা যাচ্ছে। এর পিছনে আসাম সরকারের উদ্দেশ্য হল, রাজ্যে রোহিঙ্গাদের আগমন বন্ধ করা। শুধু তাই নয় জনসংখ্যার তুলনায় আধার কার্ডের আবেদন অনেক বেশি, যার ফলে বোঝা যাচ্ছে রাজ্যের সন্দেহজনক নাগরিকের সংখ্যা বাড়ছে। সেই কারণেই মুখ্যমন্ত্রী আধিকারিকদের এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন।

তথ্য অনুসারে কোন নাগরিক যদি এবার আধার কার্ড তৈরি করতে চান তবে তাকে আগে NRC রসিদ তৈরি করতে হবে এবং তার হার্ড কপি জমা দিতে হবে। এর কিন্তু বেশ কিছু শর্ত রাখা হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা বলছেন, আসামে আধার কার্ড পাওয়া আর খুব একটা সহজ কাজ হবেনা। একইভাবে অন্যান্য রাজ্যগুলিতেও আধার কার্ড দেবার প্রক্রিয়া কঠোর হতে চলেছে। ফলে বোঝাই যাচ্ছে, আসামের পর এবার অন্যান্য রাজ্যেও NRC প্রক্রিয়া খুব দ্রুত চালু হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026