পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা থেকে বারবার দাবি করেছেন বাংলায় এনআরসি হতে দেবেন না তিনি। প্রয়োজনে নিজের শেষ রক্তবিন্দু দিয়েও এনআরসি আটকানোর কথা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের অভয় বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, বিজেপিকে আটকে দিন, বাংলায় এনআরসি হতে দেব না।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সেই দাবিকে এদিন নস্যাৎ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় জানান, ‘সারা দেশেই এনআরসি হবে।’ দেশের কোন রাজ্যই এনআরসি থেকে বাদ যাবে না, একথা স্পষ্ট করে দেন তিনি। বিজেপি সমর্থিত রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্তের করা এনআরসি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।
এই প্রসঙ্গে ২০০৫ সালে সাংসদ হিসেবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এক প্রশ্নের উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে সেই প্রসঙ্গ উত্থাপন করায় বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূল সাংসদরা। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বিষয়টি চেয়ারম্যানের দৃষ্টিগোচর করেন। চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের রেকর্ড থেকে উদ্ধৃত করেছেন তাই এতে অন্যায্য কিছু দেখছেন না তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…