টেক বার্তা

অবিশ্বাস্য ফির্চাসের সাথে দুর্দান্ত ডিজাইন, সেরা গেমিং ফোন লঞ্চ করল Nubia

সম্প্রতি চীনের বাজারে বছরের সেরা গেমিং ফোন লঞ্চ করেছে Nubia। ফোনটির অবিশ্বাস্য ফির্চাস এবং দুর্দান্ত ডিজাইন দেখে ইতিমধ্যে হৃদয় হারাতে শুরু করেছে গেমাররা। কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে, তাদের নতুন এই স্মার্টফোনটি চীনের বাজারে OnePlus 12, Realme GT 5 Pro, iQOO 12 Pro-এর মতো স্মার্টফোনের সাথে প্রতিযোগিতা করবে। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, সম্প্রতি চীনের বাজারে লঞ্চ হওয়া ZTE-কোম্পানির তৃতীয় অ্যান্ড্রয়েড ফোন Nubia Z60 Ultra-র দাম এবং অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

প্রথমেই আমরা আপনাদের বলি, Nubia Z60 Ultra স্মার্টফোনটি মূলত গেমারদের কথা মাথায় রেখে লঞ্চ করা হয়েছে। যার ফলে দুর্দান্ত এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 8 Gen 3-এর মত শক্তিশালী গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে। এখানেই শেষ নয়, গেম খেলতে যেন কোন প্রকার অসুবিধা না হয় তার জন্য আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে Nubia Z60 Ultra স্মার্টফোনটিতে। অর্থাৎ আপনি সরাসরি এই স্মার্টফোনের সেলফি ক্যামেরা দেখতে পাবেন না। পাশাপাশি আপনি স্টার কালেক্টর সংস্করণ, গ্যালাক্সি এবং স্টার গ্লোরি রঙ বিকল্প বেছে নিতে পারবেন ফোনটি ক্রয় করার ক্ষেত্রে।

যদি শক্তিশালী এই স্মার্টফোনের ডিসপ্লের কথা বলি, তবে Nubia Z60 Ultra-তে একটি 6.8-ইঞ্চি BOE Q9+ OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সমর্থন করতে পারে। পাশাপাশি গেমারদের জন্য 1200Hz টাচ স্যাম্পলিং রেট এবং 2160Hz PWM হাই ফ্রিকোয়েন্সি ডিমিং ব্যবহার করা হয়েছে এই ফোনের ডিসপ্লেতে। তাছাড়া, 80W ফাস্ট চার্জিং সমর্থন সহ 6,000mAh সিলিকন কার্বন অ্যানোড ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফোনটিতে।

যদি Nubia Z60 Ultra স্মার্টফোনের দামের কথা বলি, সেক্ষেত্রে পাঁচটি বিকল্পে ক্রয় করতে পারবেন এই ফোনটি। ভারতীয় টাকায় 12GB RAM + 256GB স্টোরেজ স্মার্ট ফোন ক্রয় করতে আপনাকে খরচ করতে হবে ৪৯,৯০৫ টাকা। যেখানে 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে ৫৪,৮৯৬ টাকা খরচ করতে হবে। এছাড়া 16GB RAM + 1TB স্টোরেজ এবং 16GB RAM + 025BT স্টোরেজের ফোন করতে হলে আপনাকে যতক্রমে ৬১,৫৯০ এবং ৬৯,৮৬৮ টাকা পর্যন্ত খরচ করতে হবে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026