নিউজ

স্বস্তির খবর, কলকাতার বেশ কিছু এলাকা কনটেইনমেন্ট জোন থেকে মুক্ত

করোনা আতঙ্কের মাঝেও কিছুটা স্বস্তির খবর। কলকাতা পুলিশের তালিকা অনুসারে কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে কমেছে বেশ কয়েকটি কনটেইনমেন্ট জোনের সংখ্যা। নতুন যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে কলকাতা পুরসভার ১৫ টি এলাকা কনটেইনমেন্ট জোন থেকে মুক্ত হয়েছে। যদিও কলকাতা পুলিশের প্রথম প্রকাশিত তালিকায় কনটেইনমেন্ট জোনের তালিকায় ২২৭ টি এলাকা ছিল।

গত ৪ঠা মে ফের দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করা হয় যাতে আরও নতুন ৮৫ টি অর্থাৎ মোট ৩১২ টি এলাকা কনটেইনমেন্ট জোনের আওতায় চলে আসে। যার ফলে উদ্বেগ সৃষ্টি হয়। এরপর গত ৬ই মে কলকাতা পুলিশের দেওয়া তৃতীয় তালিকায় নতুন করে মোট ৩৩৪ টি এলাকা কনটেইনমেন্টের আওতায় চলে আসে। অর্থাৎ আরও ২২ টি এলাকা কনটেইনমেন্ট জোনের আওতায় চলে আসে। শেষমেশ কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিস্থিতি খতিয়ে গত ৭ই মে শেষ কনটেইনমেন্ট জোনের তালিকা প্রকাশ করে কলকাতা পুলিশ। এরপর নতুন তালিকা আশঙ্কার মধ্যে কিছুটা স্বস্তি আনে। প্রকাশিত শেষ তালিকায় ৩৩৪ টি কনটেইনমেন্ট জোন যুক্ত এলাকা থেকে ১৫ টি এলাকা বেরিয়ে এসেছে। অর্থাৎ এখন কলকাতা পুরসভায় ৩১৯ টি কনটেইনমেন্ট জোন রয়েছে।

আতঙ্কের মধ্যে এমন স্বস্তির খবরের পর যে ওয়ার্ডগুলি কনটেইনমেন্ট মুক্ত হয় সেখানে নতুন করে খুলছে কিছু দোকানপাট। তার সাথে অপরদিকে বেশ কিছু ওয়ার্ডে বেড়েছে কড়াকড়ি। কলকাতা পুরসভার মধ্যে সবথেকে আতঙ্কের সৃষ্টি করছে ৬৬ নম্বর ওয়ার্ড। কারন ৬৬ নম্বর ওয়ার্ডের মধ্যে ১১ টি এলাকা কনটেইনমেন্ট জোনের আওতায় রয়েছে। তবে কলকাতার ১৭ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা কনটেইনমেন্ট জোন থেকে বেড়িয়ে এসেছে। তাই সংকটের মধ্যেও কিছুটা স্বস্তির খবর মিলেছে কলকাতা পুরসভার কিছু ওয়ার্ডে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026