নিউজ

ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫১, সবচেয়ে বেশি মহারাষ্ট্রে

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আরও ৪ জনের করোনায় সংক্রমিত হওয়ার খবর পাওয়ার পর গোটা দেশে সংক্রমিত লোকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে। যাদের মধ্যে ১২৬ জন ভারতীয় এবং ২৫ জন বিদেশি রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ৪২ জনসহ সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা রয়েছে মহারাষ্ট্রে এছাড়া কেরালায় ১৯, উত্তরপ্রদেশে ১৬ এবং কর্ণাটকে ১১ জন সংক্রমিত হয়েছে। দিল্লীতে এর আগে ১ জন বিদেশি সহ ১০ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছিলো।

তবে সরকারী তথ্য অনুযায়ী কেরালা থেকে আসা ৩ জন রোগী সহ মোট ১৪ জনকে এখনও অব্দি মুক্তি দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যে আক্রান্তদের সংস্পর্শে আসা ৫৭০০ জন ব্যাক্তির ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস সংক্রমণ বিষয়ক একটি প্রতিবেদনে জানিয়েছে, গোটা বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১,৭৯,০০০ ছাড়িয়েছে।

আরও পড়ুন : জাপানি এক অ্যান্টি-ভাইরাস ওষুধ দারুন কাজ করছে COVID-19 মোকাবিলায়

মঙ্গলবার এই সংক্রমণের ফলে মোট ৪৭৫ জন মারা গেছেন এবং বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪২৬ জনে। ভারতে এখনও পর্যন্ত ৩ জন মারা গেছেন। একটি ভ্রমণ পরামর্শক অনুযায়ী সরকার মঙ্গলবার আফগানিস্থান, ফিলিপাইন এবং মালেশিয়া থেকে ভারতে আগত যাত্রীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়া ১৮ই মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত সমস্ত ইউরোপীয় ইউনিয়ন দেশ, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের থেকে আগত যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026