যাত্রীদের সুবিধার্থে বাড়ানো হল সরকারি বাসের সংখ্যা
কলকাতাতে গত বুধবার থেকেই চালু করা হয়েছে সরকারি বাস পরিষেবা। কিন্তু সেই বাসগুলিতে সামাজিক দূরত্বতার নিয়ম মানা হচ্ছিল না। বাসগুলিতে আগের মতোই ভিড় হচ্ছিল। আগে ১৩ টি রুটে সরকারি বাস চলছিল। কিন্তু এই ভিড় কমানোর জন্য ৮ টি রুটের বাস পরিষেবা বাড়ানো হয়েছে। সোমবার থেকে আরও ৫ টি রুটের বাস পরিষেবা বাড়ানো হবে বলা হয়েছে।
যাত্রীদের অভিযোগ ঘন্টায় একটা করে বাস দেবার ফলে ভিড় হচ্ছে। পরিবহন দফতর থেকে জানানো হয়েছে এবার থেকে বাসের সংখ্যা বাড়ানো হবে। আর তার সাথে বাসের সময়সীমা ও কমিয়ে আনা হবে। যাত্রীদের সুবিধার জন্য এবং যাতে বাসের মধ্যে সামাজিক দূরত্বতা বজায় রাখা যায় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া আগামী সোমবার থেকে কলকাতায় কন্টেনমেন্টের জোনের বাইরে বেসরকারি বাস , ট্যাক্সি পরিষেবা চালু হবে বলে জানানো হয়েছে। যে ৮ টি রুটে বাসের সংখ্যা বাড়ানো হয়েছে। সেই ৮ টি রুট হল- সি৩৭, সি৮, সি২৬, এস৯, এস২৪, এস৫, এস৯-এ এবং এস১২।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…