রাজ্য

সোমবার থেকে মেট্রো সংখ্যা বাড়ছে কলকাতা মেট্রোয়, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মেট্রো পরিষেবা

আজকে অর্থাৎ সোমবার থেকে কলকাতা মেট্রোতে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে এবারে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দৈনিক ২২০ টি করে মেট্রো চলবে। অন্যদিকে, এখনো পর্যন্ত রবিবার দিন মেট্রো চালানো কোনভাবেই হচ্ছে না, এবং শনিবার শুধুমাত্র জরুরী কাজের সঙ্গে যুক্ত মানুষেরা মেট্রো পরিষেবা ব্যবহার করতে পারবেন।

শুধু তাই নয় এগিয়ে আনা হয়েছে প্রথম মেট্রো সময়। এবার থেকে দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে সাতটায়। আর দমদম থেকে দক্ষিণেশ্বর এর উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে সাতটায়। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে সাতটায়।

শেষ মেট্রোর ক্ষেত্রে সময়টা পাল্টাচ্ছে। দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষগামি শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭ টা ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ৮ টায়। দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৮ টায়।

এছাড়াও কলকাতা মেট্রো তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবারের সোমবার থেকে শুক্রবার সকালে এবং সন্ধ্যায় অফিস টাইমে মাত্র ৬ মিনিট অন্তর করে আপনারা মেট্রো পেয়ে যাবেন। মেট্রো পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এই কারণেই কলকাতা মেট্রো তরফ থেকে টাইমিং বৃদ্ধি করা হলো তাদের মেট্রো পরিষেবা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026