বাংলা সিরিয়াল

Didi No 1: রচনা ব্যানার্জীর সামনেই তার নকল করলো এক একরত্তি, চাকরি হারানোর ভয় পেলেন অভিনেত্রী

জি বাংলার অন্যতম জনপ্রিয় গেম রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’। রচনা ব্যানার্জী দীর্ঘদিন ধরে এই শোয়ের সঞ্চালিকা হিসাবেই কাজ করছেন। প্রতিদিন নানা ধরনের মানুষের সাথে কথা বলেন তিনি। তার মধ্যে ছোট থেকে বড় থাকেন সকলেই। তবে সাম্প্রতিক এপিসোডে কয়েকজন কচিকাঁচাদের নিয়ে হাজির হয়েছিলেন রচনা ব্যানার্জী। সেখানেই এক একরত্তি সঞ্চালিকা সামনেই তার নকল করলেন, যা দেখে অবাক খোদ দিদিও। সম্প্রতি সেই দৃশ্যের সূত্র ধরেই চর্চায় রচনা ব্যানার্জী।

সম্প্রতি অনুষ্কা চ্যাটার্জী নামের এক ক্ষুদে উপস্থিত হয়েছিলেন দিদি নম্বর ১’এর মঞ্চে। এই এপিসোডে একেবারে সঞ্চালিকার মতোই সেজেছিল অনুষ্কা। শুধু সাজ দিয়েই শেষ হয়নি, দিদির সামনেই দিদিকে হুবহু নকল করেছে এই একরত্তি। ‘দিদি নম্বর ১’এর মঞ্চে দাঁড়িয়ে রচনা ব্যানার্জী যে কথাগুলো বলেন, সেগুলোই একেবারে হুবহু তার মত করেই বলেছে এই একরত্তি। তার এই কাণ্ড দেখে চুপ করে থাকতে পারেননি অভিনেত্রী নিজেও। এরপর তিনি বলেই ফেলেছেন, তিনি রীতিমত ভয় পাচ্ছেন তার সামনে তার থেকেও ভালো রচনা ব্যানার্জীকে দেখে। এই কথা শুনে মিটিমিটি হাসতেও দেখা গিয়েছে অনুষ্কাকে।

এপিসোড চলাকালী অনুষ্কা এও জানায়, সে তার ঠাম্মার সাথে রোজ টেলিভিশনের পর্দায় ‘দিদি নম্বর ১’ দেখে। তার ভালো লাগে এই রিয়্যালিটি শো দেখতে। আর রোজ এই শো দেখতে দেখতেই তার মুখস্ত হয়ে গিয়েছে সঞ্চালিকা সংলাপ। এদিন এই মঞ্চে নিজের দুষ্টুমির কথাও ফাঁস করে অনুষ্কা নিজেই। পড়াশোনা ছাড়াও গান ও নাচ করতে ভালোবাসে অনুষ্কা। পরে রচনা ব্যানার্জীর অনুরোধ রাখতে নিজের পছন্দের গান ‘নীল দিগন্তে’ গেয়ে শুনিয়েছে সে। তার গান শুনে তার প্রশংসা করেছেন রচনা ব্যানার্জী। সঞ্চালিকার পাশাপাশি নেটনাগরিকদের একাংশও এই ভিডিওটি পছন্দ করেছেন, তা অবশ্য এই ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে। উল্লেখ্য, ‘দিদি নম্বর ১’এর সাম্প্রতিক এপিসোডের এই অংশটুকু শেয়ার করে নেওয়া হয়েছে জি বাংলার অফিসিয়াল পেজ থেকেই।

Devparna Acharya

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026