টলিউড

নির্বাচনী ব্যস্ততার মাঝেও বন্ধুত্বকে সময়, ডিনার ডেটে গেলেন যশ এবং নুসরত

নির্বাচনী ময়দানে দেখতে গেলে দুজনের সম্পর্ক একেবারে সাপে নেউলে। কিন্তু আদতে তারা দুজনে আবার একে অপরের অত্যন্ত ‘ভালো বন্ধু’। হ্যা, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে বাংলার রাজনীতির দুই সেলিব্রিটির ব্যাপারেই। যশ দাসগুপ্ত এবং নুসরত জাহান, এরা এখন শুধু রাজনৈতিক পাতার নয় এদের সম্পর্ক এখন পেজ থ্রি এই একেবারে গরমাগরম টপিক। এই দুই অভিনেতা এবং অভিনেত্রী নাকি একে অপরের সাথে ডেট করছেন! এমনটাই মতামত টলিপাড়ার অভিজ্ঞদের। কিন্তু মুখে কেউ কোনোদিন কিছুই স্বীকার করেন না। কিন্তু ‘বোলনে ওয়ালে তো বোলতে রেহেঙ্গে’, এই ধারণাকে বদ্ধমূল করে নিয়েই নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন এই দুই তারকা নেতা নেত্রী।

নির্বাচনের উত্তাপ এবং তিক্ততা যতই হোক না কেনো, সম্পর্কের মিষ্টতাকে কখনোই অস্বীকার করা যায় না। আবারো প্রমাণ করে দিলেন এরা দুজনে। তাই তো রবিবার রাতে দুজনের ইনস্টাগ্রাম প্রোফাইলে উঠে এলো বেশ কিছু ছবি যাতে তাদের দুজনের সম্পর্কের মিষ্টতা আবার লক্ষিত হলো। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি পাঁচতারা হোটেলে সাজানো টেবিলে দুজন বেশ লোভনীয় ডেজার্ট গ্রহণ করছেন। আবার দুজনের ক্যাপশন দুজনকে নিয়েই। তাতেই একেবারে চক্ষু চড়কগাছ সকলের।

নুসরতের ক্যাপশন, “আমার টেবিলে আমার সবথেকে প্রিয় কিছু খাবার… সঙ্গে প্রিয় যশ দাশগুপ্ত।” এই কমেন্টের রিপ্লাইটাও ছিল খাসা। যশ লিখলেন, “তোমার এই আনন্দটা আমি কিন্তু সিরিয়াস ভাবেই নিচ্ছি।” রাজনীতিতে নুসরাত যশের সিনিয়র। কিন্তু, রাজনীতির ময়দানে যাই হোক না কেনো, বন্ধুত্বের জায়গায় রাজনীতির স্থান নেই। সেখানে শুধুই নিখাদ “গভীর বন্ধুত্ব”ই রাখতে চান যশ এবং নুসরাত দুজনেই।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026