বিনোদন

বিয়ের বাঁধন ছাড়াই সিঙ্গেল মাদার হলেন নুসরত, অভিনেত্রীকে কুর্নিশ শ্রীলেখার

নুসরতের মা হতে চলার খবর প্রকাশ্যে আসার আড়াই মাসের মাথায় বৃহস্পতিবার দুপুর বেলা সন্তানের জন্ম দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। অভিনেত্রীর মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই গোটা ইন্ডাস্ট্রি শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নতুন মাম্মাকে। সকলেই নবজাতক ও নুসরতের সুস্থ থাকার কামনাও করেছেন সবাই। নুসরত জাহানের সবচেয়ে প্রিয় বান্ধবী বোনুয়া মিমি চক্রবর্তী দূরে থেকেও প্রিয় বন্ধুকে ভাল মায়ের সার্টিফিকেট দিয়েই দিয়েছেন। অন্যদিকে, তনুশ্রী, শ্রাবন্তীরাও নুসরতের সঙ্গে ছবি পোস্ট করেও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী-সাংসদকে।

এবার সুদূর সুইজারল্যান্ড থেকে নুসরত জাহানকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি কোনো রাজনীতিবিদকে নয় বরং একজন মাকে ভালোবাদা জানিয়েছেন। রাজনীতিবিদ নুসরত জাহান বরাবর তাঁর আক্রমণের লক্ষ্যে। রাজনৈতিক মতাদর্শের দিক থেকে শ্রীলেখা ও নুসরত একেবারে দুই মেরুর। অনেক সময়ই নুসরতকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন শ্রীলেখা। মা হওয়ার শুভেচ্ছা জানাতে গিয়ে সেগুলোকে তুলে আনলেন অভিনেত্রী।

সাংসদ-তারকার বিবাহিত জীবন নিয়ে দ্বিচারিতারও নিন্দা করেছেন তিনি। সেই শ্রীলেখা মিত্র শুক্রবার নিজের ফেসবুক পেজে তারকা অভিনেত্রীকে খোলা মনে শুভেচ্ছা জানালেন। সুস্থ জীবন কামনা করলেন তাঁর সদ্যোজাতর। তিনি লিখলেন, “রাজনৈতিক অবস্থান আলাদা হওয়ায় অনেক সময়েই আমি নুসরতের নানা কারণে সমালোচনা করেছি। কিন্তু এবার নুসরতের সাহসকে কুর্নিশ জানাতে হয়। সমাজের সমস্ত রকম নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নুসরত মা হয়েছেন, তাও আবার বিনা কোনও বিবাহবন্ধনে !”। এই পুরুষতান্ত্রিক সমাজে সিঙ্গেল মাদার হওয়ার সিদ্ধান্তকে সোজা চোখে নিতে পারেননা এই কথাটি শ্রীলেখা ভালো করেই জানেন। সেই জন্যই একজন মা হয়ে অন্য মাকে ভালোবাসা জানালেন।

উল্লেখ্য, এই সময় অভিনেত্রী সুইজারল্যান্ডে রয়েছেন । গত মঙ্গলবারই কলকাতা থেকে ইউরোপে পাড়ি দিয়েছেন তিনি। সুইজারল্যান্ড হয়ে ভেনিসে যাবেন। অংশ নেবেন ভেনিস চলচ্চিত্র উৎসবে। এই চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা’। এই ছবিতেই খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রীলেখা। তাই আগামী কয়েকটা দিন ইউরোপের বাসিন্দা অভিনেত্রী। তবে ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার আগে ‘চিরবসন্তের দেশ’-এ কিছুটা প্রাণখোলা নিশ্বাস নিচ্ছেন শ্রীলেখা। আর নিজের প্রতি মুহূর্তের আপডেটও শেয়ার করছেন।

Pritisha Dey

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026