টলিউড

Nushrat Jahan: ক্যামেরার সামনে পোশাক বদলেই চর্চার আলোয় নুসরাত, ভাইরাল ভিডিও

নুসরাত জাহান বর্তমান যুগে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত অভিনেত্রী। ‘শত্রু’ ছবির হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল তার। প্রথম ছবিতেই সুপারস্টার জিৎ-এর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। বর্তমানে তিনি বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও একাধিক কাজ করেছেন তিনি। কোনো না কোনো কারণে তিনি চর্চায় থাকেন মিডিয়াতে। অভিনেত্রী সম্পর্কিত যেকোন কিছুই চর্চার বিষয়বস্তু মিডিয়ার কাছে। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। অভিনেত্রীও তেমনি নাছোড়বান্দা, তিনিও নিজের ব্যক্তিগত জীবনটাকে একেবারে ব্যক্তিগত হিসেবেই রেখে দিয়েছেন। তিনি না চাইলে সেখানে ঢোকার সাধ্য নেই কারোরই।

সম্প্রতি অভিনেত্রী নিজের ১’টি রিল ভিডিওর সূত্র ধরে চর্চিত হচ্ছে নেটমহলে। ভিডিওতে ক্যামেরার সামনেই পোশাক বদলে নিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর সেই নিয়েই নেটমহলের একাংশ কটাক্ষ করেছেন নুসরাত জাহানকে। আসলে কিছুটা ইচ্ছাকৃতভাবেই অভিনেত্রীকে কটাক্ষের স্বীকার করা হয়েছে। কারণ এই ধরনের ভিডিও কোন নতুন কিছু নয়! এর আগে বহু জন এমন ধরনের ভিডিও বানিয়ে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে।

অভিনেত্রীর শেয়ার করা এই ভিডিওতে প্রথমে তাকে একটি লাল রঙের ক্যাজুয়াল টি-শার্ট পরে থাকতে দেখা গিয়েছে। পরমুহূর্তেই একেবারে বোল্ড লুকে হাজির হয়েছিলেন তিনি। ভিডিওতে তাকে স্লিভলেস লাল ব্লেজার ও প্যান্টে দেখা গিয়েছিল। হালকা মেকাপে তার চোখ কথা বলছিল। খোলা চুলে, কানে পরেছিলেন মানানসই দুলও। আবারো নিজের ভক্তদের মন কেড়েছেন অভিনেত্রী, কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে। তবে পাশাপাশি দেখা মিলেছে কটাক্ষকারীদের, তারাও নিজেদের কাজ গুছিয়েই করেছেন। তার উল্লেখ অবশ্য আগেই করা হয়েছে।

খুব শীঘ্রই শিলাদিত্য মৌলিক পরিচালিত ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’তে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে নুসরাত জাহানকে। পাশাপাশি বলাই বাহুল্য, এই ছবিতে যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানকে একে অপরের বিপরীতে দেখা যেতে চলেছে। বিয়ের পর এই প্রথম পর্দায় একসাথে দেখা দেবেন তারা। ভক্তরাও শিলাদিত্য মৌলিক পরিচালিত এই ছবিতে নিজেদের প্রিয় জুটিকে একসাথে দেখার জন্য অধীর আগ্রহে দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন, তা আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখছে না।

তবে এত কিছুর মধ্যেও তিনি ভোলেন না তিনি বসিরহাটের সাংসদ। সম্প্রতি বসিরহাট কলেজের জন্ম জন্মজয়ন্তীতে উপস্থিত ছিলেন অভিনেত্রীও। এদিন সকলের অনুরোধে গানও শুনিয়েছিলেন তিনি। সকলের মনোরঞ্জনের উদ্দেশ্যেই এই কাজ করেছেন, তাও জানিয়েছেন মিডিয়াকে। পাশাপাশি কলেজের সভাপতি হিসেবেই নুসরাত জানিয়েছেন, গত ৭ বছরে কলেজের অনেকটাই উন্নতি হয়েছে। তিনি চান আরো উন্নতি হোক। উন্নতি হোক ছাত্র-ছাত্রীদেরও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026