টলিউড

Nusrat Jahan: সমুদ্রের ধারে সাহসী স্টাইলে অভিনেত্রী, সঙ্গীর সঙ্গে নুসরাত জাহানের একান্ত ছবি ভাইরাল

নুসরাত জাহান বর্তমান যুগে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত অভিনেত্রী। ‘শত্রু’ ছবির হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল তার। প্রথম ছবিতেই সুপারস্টার জিৎ-এর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। বর্তমানে তিনি বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও একাধিক কাজ করেছেন তিনি। কোনো না কোনো কারণে তিনি চর্চায় থাকেন মিডিয়াতে। অভিনেত্রী সম্পর্কিত যেকোন কিছুই চর্চার বিষয়বস্তু মিডিয়ার কাছে। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। অভিনেত্রীও তেমনি নাছোড়বান্দা, তিনিও নিজের ব্যক্তিগত জীবনটাকে একেবারে ব্যক্তিগত হিসেবেই রেখে দিয়েছেন। তিনি না চাইলে সেখানে ঢোকার সাধ্য নেই কারোরই।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ নুসরাত জাহান। তিনি প্রায় নিজের একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন নিজের অনুরাগীদের সাথে। সম্প্রতি যশ দাশগুপ্তের সাথে সমুদ্রের কাছাকাছি থেকেই বন্ধুত্ব উদযাপন করলেন অভিনেত্রী-সাংসদ নুসরাত। ওয়াইনের গ্লাসে চিয়ার্স করেই একে অপরের সাথে একান্তে সময় কাটালেন তারা। এই তারকা জুটির এই ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল হতেই শোরগোল নেটপাড়ায়।

কয়েকদিন আগেই পার হয়েছে বন্ধুত্ব দিবস। এদিন সকলেই যে যার নিজেদের পছন্দের বন্ধুদের সাথে কাটিয়েছেন দিন। কেউ আবার প্রিয় বন্ধুর সাথে ছবি শেয়ার করে সকলকে বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এক্ষেত্রে পিছিয়ে নেই অভিনেত্রীও। বন্ধুত্ব দিবসের দিন যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান সমুদ্রের কাছাকাছি থেকেই একে অপরের সাথে উদযাপন করলেন বন্ধুত্বের দিন। নিজেদের এই ছবি নিজেরাই সোশ্যাল মিডিয়ার বাতাস শেয়ার করে নিয়েছেন তারা, যা শেয়ার হওয়া মাত্রই দৃষ্টি আকর্ষণ করেছে সমগ্র নেটদুনিয়ার।

বেশ কিছু সময় আগে গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন তারা। সম্ভবত সেখানেই এই ছবিটি তুলেছিলেন এই তারকা জুটি। ছবিতে অভিনেত্রীকে একটি সাদা রঙের ড্রেস পরে থাকতে দেখা গিয়েছে। অন্যদিকে যশ একটি সাদা টি-শার্ট ও হাফ জিন্স পরেছিলেন। এই পোশাকেই একে অপরের সাথে ওয়াইনের গ্লাস নিয়ে চিয়ার্স করতে দেখা গিয়েছে তাদের। সামনে রাখা ছিল বেশ কিছু খাবারও। বন্ধুত্বের দিনে নিজেদের এই ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, বন্ধুত্ব জীবনে ওয়াইনের মতো। বলাই বাহুল্য, এই মুহূর্তে এই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সেই সূত্র ধরেই আপাতত চর্চায় এই চর্চিত তারকা জুটি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026