বিনোদন

দীপাবলির লুকে সেজে ভিডিও পোস্ট করলেন নুসরত, প্রশংসা করলেন নিখিল

সম্প্রতি দীপাবলির সাজে সেজে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী নুসরত জাহান রুহি জৈন। নুসরত এই ভিডিওটি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। এই ভিডিওতে নুসরত বলিউডের জনপ্রিয় হিন্দি গানের সাথে হাতে প্রদীপ নিয়ে একটি ডান্স পারফরম্যান্স করেছেন। তাঁর পরনে সোনালি রঙের লেহেঙ্গা, হালকা গয়না। এই ভিডিওতে নুসরতের মেক-আপও হালকা রয়েছে। নেটিজেনদের কাছে রীতিমত প্রশংসনীয় হয়েছে নুসরতের এই ভিডিওটি।

নুসরতের এই ভিডিওটি পছন্দ হয়েছে তাঁর স্বামী নিখিল জৈন-এরও। তিনি নুসরতের ভিডিওর নিচে কমেন্ট করে লিখেছেন, নুসরত যেন পরী। কিন্তু নুসরত বলেছেন, তিনি শুধুই রক্তমাংসের মানুষ। নুসরত বলেছেন, এই দীপাবলির দিনে তিনি শুধুই নিজেকে ভালবেসেছেন। প্রসঙ্গত, কিছু দিন আগেই পেশায় গারমেন্ট ব্যবসায়ী নুসরতকে একটি বিশেষ ডিজাইনার শাড়ি উপহার দিয়েছেন যাতে এখনও পর্যন্ত নুসরতের অভিনীত চরিত্রগুলির নাম খোদাই করা রয়েছে। নুসরত এই শাড়িটি পরে ইন্সটাগ্রামে ফটো শেয়ার করতেই অনেকে এই ধরনের শাড়ি কোথায় পাবেন তা জানতে চেয়েছিলেন।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নুসরত ও যশ দাশগুপ্ত অভিনীত ফিল্ম ‘sos কোলকাতা ‘। কিন্তু ফিল্মটি বক্স অফিসে সাফল্য পায়নি। অংশুমান প্রত্যুষ পরিচালিত এই ফিল্মে যশ অভিনয় করেছেন এক পুলিশ অফিসারের চরিত্রে যার মূল উদ্দেশ্য হলো জঙ্গি দমন করা। নুসরত অভিনয় করেছেন যশের সহকর্মী ও প্রেমিকার চরিত্রে। ফিল্মটি সাফল্য না পেলেও ফিল্মের প্রোমোশনাল সঙ ভিডিও-য় নুসরতের লেদারের পোশাক কলকাতার ফ্যাশন ডিজাইনারদের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছে।

Anirban Kundu

Recent Posts

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026

টাকা ঢোকেনি এখনও? যুবসাথী নিয়ে বড় ঘোষণা—কবে পাবেন ১৫০০ টাকা, জানালেন মমতা

আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…

March 26, 2026

সোনার দামে আগুন! একদিনেই বড় লাফ— জানুন কোলকাতায় সোনার দাম কত?

আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…

March 26, 2026

সাপ্লিমেন্টারি লিস্টে বড় ধাক্কা! এক ঝটকায় বাদ ১৩ লক্ষ নাম—আপনার নাম আছে তো?

সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর জানা গেল, প্রায় ১৩ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।…

March 26, 2026