বিনোদন

Nushrat Jahan: ‘ঠোঁট নাকি বেলুন’, নুসরাতের ইনস্টারিল দেখেই ট্রোলিং শুরু নেটদুনিয়ায়

নুসরাত জাহান টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে অ-কারণে মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। গতবছর থেকেই নিজের ব্যক্তিগত জীবনকে ঘিরে চর্চার আলোয় তিনি। বিবাহবিচ্ছেদ থেকে নতুন করে ঘর বাঁধা, মা হওয়া সবকিছু নিয়েই চর্চায় ছিলেন তিনি। থেকে থেকেই নেটদুনিয়ায় নেটিজেনদের মাঝে বিভিন্ন কারণে কটাক্ষের শিকার হয়ে থাকেন নুসরাত জাহান। ট্রোলিং বিষয়টি তার কাছে নতুন কিছু নয়। সম্প্রতি আবারো নেটদুনিয়ায় নিজের বানানো একটি ইনস্টারিলের হাত ধরেই ট্রোল হলেন অভিনেত্রী।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে ভালোই অ্যাক্টিভ নুসরাত জাহান। তিনি নিজের অবসরে প্রায়ই নিজের একাধিক ছবি ও ইনস্টারিল ভিডিও শেয়ার করে থাকেন। সম্প্রতি একটি ইংরেজি গানের সাথে ইনস্টা এফেক্টের সহযোগে একটি রিল ভাডিও বানাতে দেখা গেছে অভিনেত্রীকে। সেই ভিডিও নিজেই নিজের অনুরাগীদের সাথে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় কটাক্ষ হন তিনি। রইল সেই ভিডিও।

ভিডিওটি ভাইরাল হতেই একাধিক নেটিজেন একাধিক মন্তব্য ছুঁড়ে দিয়েছেন অভিনেত্রীর দিকে। কেউ ভিডিওতে অভিনেত্রীর ঠোঁট দেখে লিখেছেন, বাপ রে বাপ। আবার কেউ সোজাসুজিভাবে লিখেছেন, তার ঠোঁট দেখার পর থেকেই, তার দিকে আর তাকাতে ইচ্ছা করছে না। আবার কেউ তার ঠোঁটকে বেলুনের সাথে তুলনা করেছেন। এছাড়াও এমন ধরনের আরও একাধিক মন্তব্যের দেখা মিলবে এই ভিডিওর কমেন্টবক্সে। তবে এই সমস্ত ট্রোলিংয়ের কোনো প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী। কারণ এই সমস্ত বিষয় তার কাছে নতুন কিছু নয়, প্রায়ই এমন ধরনের ঘটনার মুখোমুখি হয়ে থাকেন অভিনেত্রী।

গতবছরের আগস্টেই পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন নুসরাত। নাম রেখেছেন ঈশান। ছেলের জন্মের পরেই তার পিতৃপরিচয় সামনে এসেছিল ঈশানের বার্থ সার্টিফিকেটের মাধ্যমে। সেখানেই ঈশানের বাবার নামের জায়গায় যশ দাশগুপ্তের নাম ছিল। পরবর্তীকালে মিডিয়ার সামনে অভিনেত্রী স্বীকার করে নেন, তার ছেলে ঈশানের বাবা যশ দাশগুপ্তই। তবে এখনো পর্যন্ত নিজের ছেলের মুখ মিডিয়ায় প্রকাশ করেননি এই তারকা দম্পতি। তবে সেই নিয়েও কম কথা হয়নি মিডিয়াতে। তবে এখনই নিজের ছেলেকে মিডিয়ার আলোতে আনতে রাজি নন তারা।

কয়েকদিন আগেই দাদাগিরির মঞ্চে দেখা মিলেছিল এই তারকা দম্পতির। একসাথে খেলে ট্রফি জিতে বাড়ি ফিরেছিলেন এদিন। সেই ছবিগুলিও নিজেদের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছিলেন নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। বর্তমানে সেই সমস্ত ছবিগুলি এই তারকা দম্পতির অনুরাগীদের মাঝে ভাইরাল, তা বলাই বাহুল্য।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026