পলিটিক্স

বসিরহাট হাসপাতালে আইসিইউ চালু করলেন অভিনেত্রী নুসরাত জাহান

এবার থেকে আর রোগীর প্রাণ বাঁচানোর জন্য ছুটতে হবে না দূরের কোন হাসপাতালে। এবারে বসিরহাট জেলা হাসপাতালে চালু করে দেওয়া হল আইসিইউ পরিষেবা। বসিরহাট বাসীর চিকিৎসা ক্ষেত্রে ভালো পরিষেবা দেবার জন্য নুসরাত জাহান (Nusrat Jahan) তার সাংসদ তহবিলের টাকা দিয়ে হাসপাতালের আইসিইউ বেড তৈরি করার ব্যবস্থা করে দিলেন। এছাড়াও সেখানকার জন্য কিনে দিলেন অতি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ভেন্টিলেটর। বৃহস্পতিবার বসিরহাটের নিজে তিনি ওই আইসিইউ এর উদ্বোধন করেন।

ওই জেলা হাসপাতালে সুপার স্পেশালিটি বিল্ডিং চালু ছিল কিন্তু সেখানে আইসিইউ ওয়ার্ড ছিল না। এই মহাকুমার অন্তর্গত প্রত্যন্ত অঞ্চলের রোগীদের নিয়ে তাই ছুটতে হত কলকাতায়। এবারে আর সেই ঝক্কি রইল না। পাশাপাশি এবার থেকে আর নার্সিংহোমে প্রচুর খরচ করিয়া চিকিৎসা করাতে হবে না। নিজের সংসদীয় এলাকায় বেশ কয়েকবার আইসিইউ তৈরি করার দাবি উঠেছিল নুসরাতের কাছে। শেষমেষ তিনি সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি নিজের দায়িত্ব পালন করে সেখানে ভেন্টিলেটর কিনে আইসিইউ চালু করেন। বসিরহাট বাসিকে ভোটের প্রাক্কালে নতুন স্বাস্থ্যপরিসেবা দিয়ে আশ্বস্ত করলেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান।

বিকেল ৩ টে নাগাদ নুসরত সেই আইসিইউ এর উদ্বোধন করলেন। তিনি ছাড়াও এদিন ছিলেন স্বাস্থ্য জেলা আধিকারিক দেবব্রত মুখোপাধ্যায়, হাসপাতাল সুপার কালিপদ পোদ্দার সহ আরো অনেকে। বসিরহাট দক্ষিণের বিধায়ক দিপেন্দু বিশ্বাস (Dipendu Biswas) সেখানে উপস্থিত ছিলেন। নুসরাত বলেছেন,”এই ধরনের আইসিইউ এবং ভেন্টিলেটর প্রয়োজন ছিল। এখানে এই সমস্ত ছিল না। তাই আজ এই হাসপাতলে ভেন্টিলেটর তৈরি করে দিতে হবে অত্যন্ত খুশি আমি। মানুষকে পরিষেবা দিয়ে আমরা খুশি থাকব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026