নুসরাত জাহান টলিপাড়ার অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী। অভিনয় দুনিয়ার পাশাপাশি রাজনীতির ময়দানেও রাজত্ব রয়েছে তার। তার কাজ থেকে ব্যক্তিগত জীবন সবটাই মিডিয়ার চর্চার বিষয়বস্তু। তবে এই মুহূর্তে অভিনেত্রী নিজের সাম্প্রতিক শেয়ার করে নেওয়া ঝলকের সূত্র ধরেই চর্চায় রয়েছেন, যা দেখে মন্তব্য করেছেন বন্ধু মিমি চক্রবর্তী। কি বলেছেন তিনি?
সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করে নেওয়া রিল ভিডিওতে তাকে রাস্তায় দাঁড়িয়ই আচার ও আলুকাবলি খেতে দেখা গিয়েছে। রীতিমতো নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেই সবটা বানিয়েছেন তিনি। অবশ্য তার ঝলক রয়েছে এই ভিডিওতেই। এদিন ব্লু-ডেনিম ও স্লিভলেস টপেই ছিলেন অভিনেত্রী। দাঁড়িয়ে থেকেই আলুকাবলি টেস্ট করে দেখেছেন তিনি। আর এই খাবার যে বেশ পছন্দ হয়েছিল অভিনেত্রীর, তা তার মুখের ভাব ভঙ্গিতেই স্পষ্ট ছিল। আর অভিনেত্রীর এই নিয়ম ভাঙা ঝলক পছন্দ হয়েছে তার ভক্তদেরও।
এদিন বন্ধুর এমন কীর্তি দেখে চুপ করে থাকতে পারেননি মিমিও। আমি সরাসরি রিল ভিডিওতে মন্তব্য করেই কেড়েছেন নজর। অভিনেত্রীর শেয়ার করে নেওয়া এই ঝলক যে মিমিকেও নস্টালজিক করে তুলেছিল, তা আর আলাদাভাবে বলার নয়। কমেন্টবক্সে অভিনেত্রীর মন্তব্য দেখলেই তা বোঝা যাবে। আপাতত, আলুকাবলি ও আচারের সূত্র ধরেই চর্চায় নুসরাত-মিমি। বলাই বাহুল্য, প্রথম সারির অভিনেত্রী হওয়ার সূত্রে এখন আর আগের মত রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বা আলুকাবলি খাওয়ার সুযোগ হয় না। সেক্ষেত্রে এই মুহূর্তগুলো যে তাদের কাছে খুব মূল্যবান, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…