নুসরাত জাহান টলিউডের অন্যতম জনপ্রিয় ও চর্চিত একজন অভিনেত্রী। কারণে অকারণে প্রায়ই চর্চায় থাকেন তিনি। বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে নতুন করে সম্পর্কে জড়ানো, মা হওয়া সবকিছু নিয়েই চর্চার কেন্দ্রবিন্দুতে এই টলি অভিনেত্রী। বর্তমানে নিজের অভিনয় ও ছেলে ঈশানকে নিয়ে প্রায়ই মিডিয়াতে চর্চার আলোয় থাকেন তিনি। পাশাপাশি যশ দাশগুপ্তের সাথেও প্রায়ই দেখা দেন অভিনেত্রী। যার ঝলক রয়েছে তাদের সোশ্যাল মিডিয়ার পাতাতেই।
চলতি বছরেই ৩৩-এ পা দিয়েছেন এই টলি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছিলেন সেই কথা। বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমহলে ভালোই সক্রিয় নুসরাত জাহান। সেকথা অবশ্য আলাদাভাবে আর বলার অপেক্ষা রাখে না। তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর দিলেই সেকথা স্পষ্ট হবে। প্রায়ই অভিনেত্রীকে নিজের পরিবারের সাথে কিংবা ঘনিষ্টমহলের সাথে সময় কাটাতে দেখা যায়। কাজের ফাঁকে থেকে থেকেই নিজের ছুটির মেজাজ অন করে নেন তিনি। সম্প্রতি তারই আরো এক ঝলক মিলল নেটদুনিয়ায়। সেই ঝলক অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়ে রয়েছেন চর্চায়।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে পাহাড়ে সময় কাটাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কখনো বসে, আবার কখনো পাহাড়কে সাক্ষী রেখেই হাজির হয়েছিলেন ক্যামেরার সামনে। সবুজের মাঝে হাঁটতেও দেখা গিয়েছে তাকে। এদিন অভিনেত্রীর পরনে ছিল কালো স্লিভলেস ক্রপটপ ও ব্লু ডেনিম। খোলা চুলে হালকা মেকাপ নিয়েছিলেন তিনি। লাল লিপ গ্লসের পাশাপাশি পরেছিলেন স্মার্ট ওয়াচও। খুব সম্ভবত নিজের কাছের মানুষদের সাথেই ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। রবিবার নিজের এই ছুটির মেজাজের ঝলক রিল আকারে শেয়ার করে নিয়েই একাংশের মাঝে চর্চায় নুসরাত। তার এই রিল ভিডিও পছন্দও হয়েছে তার অনুরাগীদের একাংশের, সেই ঝলক অবশ্য রয়েছে কমেন্টেবক্সেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…