নুসরাত জাহান বর্তমান যুগে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত অভিনেত্রী। ‘শত্রু’ ছবির হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল তার। প্রথম ছবিতেই সুপারস্টার জিৎ-এর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। বর্তমানে তিনি বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও একাধিক কাজ করেছেন তিনি। কোনো না কোনো কারণে তিনি চর্চায় থাকেন মিডিয়াতে। অভিনেত্রী সম্পর্কিত যেকোন কিছুই চর্চার বিষয়বস্তু মিডিয়ার কাছে। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। অভিনেত্রীও তেমনি নাছোড়বান্দা, তিনিও নিজের ব্যক্তিগত জীবনটাকে একেবারে ব্যক্তিগত হিসেবেই রেখে দিয়েছেন। তিনি না চাইলে সেখানে ঢোকার সাধ্য নেই কারোরই।
বর্তমানে অভিনেত্রী হিসেবে সোশ্যাল দুনিয়াতে কম অ্যাক্টিভ নন তিনি। প্রায় নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নেন তিনি। তার এক ঝলক পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন ভক্তরাও। অভিনেত্রী হওয়ার পাশাপাশি বসিরহাটের সাংসদও তিনি। সেই দায়িত্ব দক্ষতার সাথে পালন করে চলেছেন নুসরাত। ছেলে, অভিনয় ও রাজনীতি সবটা একসাথে সামলানোর জন্য শারীরিকভাবে একেবারে ফিট তিনি। নিয়মিত শরীর চর্চাও করে থাকেন অভিনেত্রী। সম্প্রতি একেবারে জিম লুকে জিম থেকেই ছবি শেয়ার অভিনেত্রীর।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে নুসরাত জাহানকে কালো রঙের একেবারে উপযুক্ত শরীরচর্চার পোশাকে দেখা গিয়েছে। সম্ভবত শরীরচর্চার শেষে বিশ্রামের সময় এই ছবি তুলেছেন তিনি। ছবিতে রোদ এসে পড়েছিল তার সারা শরীরে। সেই রোদে বিনা মেকাপ লুকে শরীরচর্চার পোশাকে যেন আরও গ্ল্যামারাস লাগছিল নুসরাতকে। তার চোখে মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। ঠোঁটে ছিল শান্তির হাসি। সব মিলিয়ে অভিনেত্রীর এই সাম্প্রতিক শরীরচর্চার লুক মন কেড়েছে নেটনাগরিকদের পাশাপাশি তার অগণিত ভক্তমহলের। তার ঝলক অবশ্য কমেন্টবক্সেই মিলবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…