বিনোদন

নুসরতের কোল আলো করে ছেলে না মেয়ে? নতুন পোস্টে কীসের ইঙ্গিত

টলি অভিনেত্রী নুসরত জাহান খুব শীঘ্রই মা হতে চলেছেন। এই খবর এখন কারোরই অজানা নয়। সামনের সেপ্টেম্বর মাসের ১০ এর মধ্যে প্রথমবার মা হবেন এই অভিনেত্রী। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা খবর কেউই কোনোদিন ভালো চোখে দেখেননি। কারণ আগত এই শিশুর বাবা নিখিল জৈন নয়। কিন্তু কে নুসরতের বাচ্চার বাবা। এই নিয়ে শুরু নানান বিতর্ক। কিছুতেই এই বিতর্ক পিছু ছাড়ছেনা। এই একমাসের মধ্যে নুসরতকে নষ্ট মেয়ের আখ্যাও পেতে হয়েছে। কয়েকদিনে অভিনেত্রীকে হাজার ঝড়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাও তিনি চুপ থেকেছেন।

সমাজে অভিনেত্রীকে নিয়ে যতই কাঁটাছেড়া হোক নিজের প্রতি বিশ্বাস আর আস্থা দুই অটুট রেখেছেন নুসরত জাহান। কখনো তার সোশ্যাল মিডিয়ার পাতায় উঠে আসছে পজিটিভ থাকার বার্তা তো কখনো স্বাধীনভাবে বাঁচার বার্তা। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকবার নিজেই বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তবে এই অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের কাজ থেকে বিরতি নেননি, বরং নিয়মিত শ্যুটিং ফ্লোরে দেখা মিলছে অভিনেত্রীর।

তবে এবারে নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে এক নতুন ছবি শেয়ার করলেন। নিজের অন্তঃসত্ত্বা কালীন অবস্থা অভিনেত্রী একাই উপভোগ করছেন। তবে এর মাঝেই অভিনেত্রীর মনে এক প্রশ্ন এসেছে। তিনি ভবিষ্যতে কার সন্তানের মা হবেন? ছেলে না মেয়ে? তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন। তবে ভারতীয় রীতি নয় বরং পাশ্চাত্য সংস্কৃতিতে সন্তান পুত্র না কন্যা, তা প্রকাশ করার উপলক্ষে পার্টির আয়োজন করা হয়। যেখানে একটি কেক কাটা হয়।

তবে এই কেকের একটা বিশেষত্ব আছে। যিনি এই কেকটি বানান, কেবল তিনিই সন্তানের লিঙ্গ জানবেন। এমনই প্রথা। কেক বানানোর সময়ে সেই কেকের ভিতরে নীল অথবা গোলাপি রঙের স্তর থাকে। নীল স্তর থাকলে বোঝা যাবে পুত্রসন্তান। আর গোলাপি স্তর হলে কন্যাসন্তান। সে রকমই একটি সুন্দর কেক এসেছে অভিনেত্রী নুসরতের বাড়িতে। কেকের উপর লেখা, ‘বয় অর গার্ল?’ অর্থাৎ পুত্রসন্তান নাকি কন্যাসন্তান? সেই কেকে দেখা ‘বয়’ লেখার উপরে নীল রং দিয়ে পতাকা আঁকা। ‘গার্ল’-এর উপরে গোলাপি রঙের পতাকা আঁকা।

যাঁরা কেক বানিয়েছেন, তাঁদের নাম লেখা রয়েছে কেকের উপর। নুসরত সেই ছবিটি নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করে তার উপর চুম্বনের চিহ্ন একটি ইমোজি ও পোস্ট করেছেন। যা থেকে অনেকের জল্পনা, নুসরত সম্ভবত জেনে গিয়েছেন তাঁর সন্তান কন্যা না পুত্র হতে চলেছে। তবে এখনো নুসরতের কপালে জুটলো অপমান। অনেকের মন্তব্য এই ভাবে সন্তান জন্মের আগে ভবিষ্যৎ সন্তানের লিঙ্গ নির্ধারণ সম্পূর্ণ বেআইনি। তবে এর উত্তর অভিনেত্রী দেননি।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026