বিনোদন

Nusrat Jahan: নুসরত জাহানের কাছে স্বার্থপর আর প্রকৃত ভালোবাসার মানুষ কে? কী জানাল অভিনেত্রী

এই মুহূর্তে পেজ থ্রিয়ের হটটপিক হলেন অভিনেত্রী নুসরত জাহান। দাম্পত্য জীবন, অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে সরগরম পুরো নেটদুনিয়া। গত জুন মাসে অভিনেত্রীর অন্তঃসত্ত্বার খবর সামনে আসে। সরাসরি নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা না বললেও অভিনেত্রীর বেবি বাম্পের ছবি হঠাৎ করে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে অভিনেত্রীর কোল আলো করে আসতে চলেছে তাঁর হবু সন্তান। এখন শুধু প্রহর গোনার পালা। আর তাই দিন দিন বেড়ে চলেছে অভিনেত্রীর মাতৃত্বকালীন জেল্লা।

নুসরতের সাহসকিতাকে অনেকেই কুর্নিশ জানিয়েছেন। কারণ নুসরত এখনো তাঁর আগত শিশুর পিতৃপরিচয়ের কথা বলেননি। তবে এই আগত শিশুর বাবা নিখিল নন সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন নিখিল। অন্যদিকে নিখিল জৈনের সঙ্গে নিজের সম্পর্ককে সহবাস আখ্যা দিয়েছেন। এখনো অভিনেত্রী নিজের হবু সন্তানের পিতার নাম কিছু জানাননি। বরং নিজের পরিচয়ে এই সন্তানকে মানুষ করতে চান সিঙ্গল নুসরত ।

এসব নানান বিতর্কের মাঝে দিব্যি নিজের মতো সময় কাটাচ্ছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে এই অন্তঃসত্ত্বাকালীন যশের সাথেই সময় কাটাচ্ছেন অভিনেত্রী। যশের সাথে কোনো ছবি না দিলেও তাঁর পোষ্য ‘হ্যাপি’র সঙ্গে নানান ছবি শেয়ার করছেন অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। এই সময় নুসরত নিজের ইন্সটাগ্রাম পেজে দরুণ ভাবে সক্রিয়।

তাঁকে ঘিরে বিতর্কের শেষ নেই। কিন্তু নুসরতের সাহসকিতাকে অনেকেই কুর্নিশ জানাচ্ছেন। নিখিল জৈনের সঙ্গে সম্পর্ককে সহবাসের নাম দিয়েছেন, নিজের হবু সন্তানের পিতার নামও জানাননি সিঙ্গল নুসরত জাহান। স্বাভাবিকভাবেই বিতর্ক পিছু ছাড়ছে না। কিন্তু কুছ পরোয়া নেই নুসরতের। তিনি দিব্বি সময় কাটাচ্ছেন যশ ও তাঁর পোষ্য ‘হ্যাপি’র সঙ্গে। 

অভিনেত্রী বরাবর নিজের জীবনটা নিজের মতো করে বাঁচেন। নিয়মের বেড়াজাল ভেঙে নদীর স্রোতের মতো ভেসে বেরিয়েছেন অভিনেত্রী। মঙ্গলবার রাতে ফের নুসরত নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে জীবনমুখী বার্তা শেয়ার করলেন। হালকা নীল ব্যাকগ্রাউন্ডে শ্যানন থোমাসের একটি অংশ লেখা আছে। কী লেখা সেখানে?শেয়ার করা ছবিতে লেখা আছে, ‘যারা আমাদের সত্যি ভালবাসে, তারা আমাদের জীবনের আনন্দ সম্পর্কে ওয়াকিবহাল এবং চিন্তিত। যারা স্বার্থপর, তারা আমাদেরকে শুধু আশেপাশে চায় নিজেদের ভাল রাখার জন্য।’

তবে প্রশ্ন হল অভিনেত্রী কাকে স্বার্থপর বললেন? নিজের প্রাক্তন লিভ ইন পার্টনারকে নাকি বর্তমানের চর্চিত প্রেমিক যশই হলেন তাঁর প্রকৃত ভালোবাসার মানুষ। পুরোপুরি স্পষ্ট কিছু না বললেও অভিনেত্রীর পোস্টের লেখা নিয়ে অনেকেই এই ধারণা করে নিচ্ছেন যে যশই এখন অভিনেত্রীর সব। এখন এদের নিজের ভালোবাসার কথা প্রকাশ্যে আনার পালা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026