নিউজ

বিতর্কে জড়ালেন বসিরহাটের তৃনমূল সাংসদ নুসরত জাহান

২০১৯ এর লোকসভা নির্বাচনের সময় থেকেই খবরের শিরোনামে রয়েছেন বসিরহাটের তৃনমূল সাংসদ নুসরত জাহান। কিছুদিন আগেই নিখিল জৈনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তার কিছুদিন পর শারীরিক অসুস্থতার কারনে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। শারীরিকভাবে সুস্থ হওয়ার পর তিনি সেন্ট্রাল হলে নরেন্দ্র মোদীর বক্তৃতা শোনেন, যার থেকে শুরু হয় রাজনৈতিক সমালোচনা।

ঘটনাটি হল তৃনমূলের সকল সাংসদরা সাংসদের যৌথ অধিবেশন বয়কট করে বিআর আম্মেদকরের মূর্তির সামনে মোদী-বিরোধী বিক্ষোভ দেখায়। এমনকি মূর্তির সামনে ধর্নায় বসে তারা। ধর্নায় তৃনমূলের সকল সাংসদ থাকলেও সেখানে উপস্থিত নেই বসিরহাটের তৃনমূল সাংসদ নুসরত জাহান। তিনি সেন্ট্রাল হলে নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনছিলেন। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

অনেকেই নুসরতের দলবিরোধী কার্যকলাপ দেখে প্রশ্ন করছে। অনেকেরই মনে করছে নুসরত তৃনমূল থেকে বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন। তৃনমূলের শীর্ষ নেতারা এই প্রসঙ্গে বলেন, এই হয়েছে মূলত ভুল বোঝাবুঝির জন্য তারা জানিয়েছিল সকল সদস্যদের কাছে এসএমএস পাঠানো হয়েছে, হয়তো নুসরত তা দেখে উঠতে পারেননি। তার জন্যই এই ভুল বোঝাবুঝি হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026