নুসরাত জাহান বর্তমান যুগে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত অভিনেত্রী। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। অভিনেত্রী সম্পর্কিত যেকোন কিছুই চর্চার বিষয়বস্তু মিডিয়ার কাছে। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। অভিনেত্রীও তেমনি নাছোড়বান্দা, তিনিও নিজের ব্যক্তিগত জীবনটাকে একেবারে ব্যক্তিগত হিসেবেই রেখে দিয়েছেন। তিনি না চাইলে সেখানে ঢোকার সাধ্য নেই কারোরই। সম্প্রতি একটি ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় অভিনেত্রী।
মঙ্গলবার খুশির ঈদ ছিল। এদিন নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে ঈদের শুভেচ্ছাবার্তা দিয়েছেন টলিউডের অভিনেত্রী নুসরাত জাহান। সাদা সালোয়ারে একটি ভিডিওর মাধ্যমে সকলের উদ্দেশ্যে ঈদের জন্য শুভেচ্ছাবার্তা দিয়েছেন তিনি। ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছিলেন তিনি। সম্প্রতি তার এই ভিডিওটিকে ঘিরেই চর্চায় অভিনেত্রী।
এই ভিডিওটি শেয়ার করার পর থেকেই নেটিজেনদের একাংশের মাঝে রীতিমতো কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। একাধিক কু-মন্তব্য তার উদ্দেশ্যে করেছেন নেটনাগরিকদের একাংশ। কেউ সরাসরি অভিনেত্রীকে প্রশ্ন করেছেন, তিনি মুসলিম না হিন্দু? আবার কেউ জিজ্ঞাসা করেছেন, তিনি নাওয়াজ পড়েন কিংবা রোজা রাখেন কিনা! আবার কেউ সরাসরি লিখে দিয়েছেন, ঈদের শুভেচ্ছা জানানোর সময় তার স্তনের ট্যাটু কেন দৃশ্যমান! অর্থাৎ তার শালীনতা নিয়েও প্রশ্ন উঠেছে।
তবে এই ধরনের কটাক্ষ অভিনেত্রীর কাছে নতুন কিছু নয়। গতবছর থেকেই নিজের ব্যক্তিগত জীবনকে ঘিরে প্রতিমুহূর্তে নেটমাধ্যমে চর্চার আলোয় থাকেন তিনি। তার বিচ্ছেদ, নতুন করে সম্পর্কে জড়ানো, মা হওয়া সবটা নিয়েই রীতিমতো চর্চিত হয়েছেন একটা সময়। বর্তমান সময়ে ছোট ছোট কারণেও চর্চায় উঠে আসতে দেখা যায় নুসরাত জাহানকে। তবে এই সমস্ত বিষয়কে বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। নিজের জীবন নিজের নিয়মেই চালাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন অভিনেত্রী, তা তিনি বহুবার একাধিক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…