টলিটাউনের অভিনেত্রী নুসরত জাহান রুহি জৈন বরাবর বিভিন্ন ভিডিও ও ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পছন্দ করেন। এবার তাঁর সঙ্গে যোগ দিলেন তাঁর স্বামী নিখিল জৈন। সম্প্রতি একটি ভিডিওতে নিখিল বলেছেন, তাঁর ও নুসরতের ঝগড়ার কারণ আসলে পুরোহিত। তিনিই তো নিখিল-নুসরতের বিয়ের সময় আগুনে ঘি ঢেলেছেন। এরপরই হেসে ফেলেন নিখিল ও নুসরত দুজনেই। নুসরত ও নিখিলের এই ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়ায় নুসরতের ফ্যান পেজ থেকে একটি মজাদার ভিডিও ভাইরাল হয়েছিল । ভিডিওয় দেখা যাচ্ছে, নুসরতের স্বামী নিখিল জৈন ফ্রাইং প্যান নিয়ে নুসরতের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বৌ-কে হুমকি দিয়ে বলছেন সীমা অতিক্রম না করতে। নইলে তিনি বৌ-এর ঠ্যাং ভেঙে দেবেন। কিন্তু এরপর নুসরত ঘর থেকে বেরিয়ে আসতেই নিখিল জুজু হয়ে যান। তখন নিখিল ‘তুম যো আয়ে জিন্দেগী মে’ গানটি গাইতে শুরু করেন। নুসরত ও নিখিলের এই ভিডিওটিও নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছিল। প্রকৃতপক্ষে এটাই তো ‘কহানী ঘর ঘর কি’।
সম্প্রতি দীপাবলির সাজে সেজে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী নুসরত জাহান রুহি জৈন। তাঁর পরনে ছিল সোনালি রঙের লেহেঙ্গা চোলি। এই ভিডিওতে নুসরত বলিউডের জনপ্রিয় হিন্দি গানের সাথে হাতে প্রদীপ নিয়ে একটি ডান্স পারফরম্যান্স করেছিলেন। নুসরতের এই ভিডিওটি পছন্দ হয়েছিল তাঁর স্বামী নিখিল জৈন-এরও। তিনি নুসরতের ভিডিওর নিচে কমেন্ট করে লিখেছিলেন, নুসরত যেন পরী। কিন্তু নুসরত বলেছেন, তিনি শুধুই রক্তমাংসের মানুষ। নুসরত বলেছেন, এই দীপাবলির দিনে তিনি শুধুই নিজেকে ভালবেসেছেন। প্রসঙ্গত, কিছু দিন আগেই পেশায় গারমেন্ট ব্যবসায়ী নুসরতকে একটি বিশেষ ডিজাইনার শাড়ি উপহার দিয়েছেন যাতে এখনও পর্যন্ত নুসরতের অভিনীত চরিত্রগুলির নাম খোদাই করা রয়েছে। নুসরত এই শাড়িটি পরে ইন্সটাগ্রামে ফটো শেয়ার করতেই অনেকে এই ধরনের শাড়ি কোথায় পাবেন তা জানতে চেয়েছিলেন।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নুসরত ও যশ দাশগুপ্ত অভিনীত ফিল্ম ‘sos কোলকাতা ‘। কিন্তু ফিল্মটি বক্স অফিসে সাফল্য পায়নি। অংশুমান প্রত্যুষ পরিচালিত এই ফিল্মে যশ অভিনয় করেছেন এক পুলিশ অফিসারের চরিত্রে যার মূল উদ্দেশ্য হলো জঙ্গি দমন করা। নুসরত অভিনয় করেছেন যশের সহকর্মী ও প্রেমিকার চরিত্রে। ফিল্মটি সাফল্য না পেলেও ফিল্মের প্রোমোশনাল সঙ ভিডিও-য় নুসরতের লেদারের পোশাক কলকাতার ফ্যাশন ডিজাইনারদের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছে।
Joanna and Chip Gaines took their five children on a snowy spring break trip to…
Luke Grimes, star of Yellowstone and its spinoff Marshals, has traded Los Angeles for Montana.…
Dree Hemingway, who plays a young Daryl Hannah in FX’s Love Story: John F. Kennedy…
Bella Hadid continued her transition into a more understated fashion era at the Vanity Fair…
After the final Oscars were handed out, Hollywood’s elite headed to the Vanity Fair Oscars…
Season 29 of The Voice entered its Battle Rounds on March 16, but fans noticed…