বিনোদন

আগুনে ঘি ঢেলেছেন পুরোহিত, স্বামী-স্ত্রীর ঝগড়া নিয়ে মুখ খুললেন নিখিল, ভাইরাল ভিডিও

টলিটাউনের অভিনেত্রী নুসরত জাহান রুহি জৈন বরাবর বিভিন্ন ভিডিও ও ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পছন্দ করেন। এবার তাঁর সঙ্গে যোগ দিলেন তাঁর স্বামী নিখিল জৈন। সম্প্রতি একটি ভিডিওতে নিখিল বলেছেন, তাঁর ও নুসরতের ঝগড়ার কারণ আসলে পুরোহিত। তিনিই তো নিখিল-নুসরতের বিয়ের সময় আগুনে ঘি ঢেলেছেন। এরপরই হেসে ফেলেন নিখিল ও নুসরত দুজনেই। নুসরত ও নিখিলের এই ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়ায় নুসরতের ফ্যান পেজ থেকে একটি মজাদার ভিডিও ভাইরাল হয়েছিল । ভিডিওয় দেখা যাচ্ছে, নুসরতের স্বামী নিখিল জৈন ফ্রাইং প‍্যান নিয়ে নুসরতের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বৌ-কে হুমকি দিয়ে বলছেন সীমা অতিক্রম না করতে। নইলে তিনি বৌ-এর ঠ‍্যাং ভেঙে দেবেন। কিন্তু এরপর নুসরত ঘর থেকে বেরিয়ে আসতেই নিখিল জুজু হয়ে যান। তখন নিখিল ‘তুম যো আয়ে জিন্দেগী মে’ গানটি গাইতে শুরু করেন। নুসরত ও নিখিলের এই ভিডিওটিও নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছিল। প্রকৃতপক্ষে এটাই তো ‘কহানী ঘর ঘর কি’।

সম্প্রতি দীপাবলির সাজে সেজে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী নুসরত জাহান রুহি জৈন। তাঁর পরনে ছিল সোনালি রঙের লেহেঙ্গা চোলি। এই ভিডিওতে নুসরত বলিউডের জনপ্রিয় হিন্দি গানের সাথে হাতে প্রদীপ নিয়ে একটি ডান্স পারফরম্যান্স করেছিলেন। নুসরতের এই ভিডিওটি পছন্দ হয়েছিল তাঁর স্বামী নিখিল জৈন-এরও। তিনি নুসরতের ভিডিওর নিচে কমেন্ট করে লিখেছিলেন, নুসরত যেন পরী। কিন্তু নুসরত বলেছেন, তিনি শুধুই রক্তমাংসের মানুষ। নুসরত বলেছেন, এই দীপাবলির দিনে তিনি শুধুই নিজেকে ভালবেসেছেন। প্রসঙ্গত, কিছু দিন আগেই পেশায় গারমেন্ট ব্যবসায়ী নুসরতকে একটি বিশেষ ডিজাইনার শাড়ি উপহার দিয়েছেন যাতে এখনও পর্যন্ত নুসরতের অভিনীত চরিত্রগুলির নাম খোদাই করা রয়েছে। নুসরত এই শাড়িটি পরে ইন্সটাগ্রামে ফটো শেয়ার করতেই অনেকে এই ধরনের শাড়ি কোথায় পাবেন তা জানতে চেয়েছিলেন।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নুসরত ও যশ দাশগুপ্ত অভিনীত ফিল্ম ‘sos কোলকাতা ‘। কিন্তু ফিল্মটি বক্স অফিসে সাফল্য পায়নি। অংশুমান প্রত্যুষ পরিচালিত এই ফিল্মে যশ অভিনয় করেছেন এক পুলিশ অফিসারের চরিত্রে যার মূল উদ্দেশ্য হলো জঙ্গি দমন করা। নুসরত অভিনয় করেছেন যশের সহকর্মী ও প্রেমিকার চরিত্রে। ফিল্মটি সাফল্য না পেলেও ফিল্মের প্রোমোশনাল সঙ ভিডিও-য় নুসরতের লেদারের পোশাক কলকাতার ফ্যাশন ডিজাইনারদের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026