বিনোদন

Nusrat-Yash: প্রথমবার সোশ্যাল মিডিয়াতে ‘সন্তান’-এর সঙ্গে যশের ছবি পোস্ট করলেন নুসরত!

ধীরে ধীরে নিজেদের সম্পর্কের গোপনীয়তার ঢোর আলগা করছেন অভিনেত্রী- সাংসদ নুসরত জাহান। যশ দাশগুপ্তের সঙ্গে অভিনেত্রীর প্রেম, সম্পর্ক সবটাই নিজে থেকে প্রকাশ্যে আনছেন তিনি। বিগত কয়েকমাস ধরে বারবার যশের সাথে নিজের সম্পর্কের প্রশ্নবাণের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এমনকী তাঁর সদ্যজাত সন্তান ঈশানের বাবা কে? এই নিয়ে বারবার নানান কটাক্ষ শুনতে হয়েছে। অবশেষে ঈশানের বার্থ সার্টিফিকেট বলে দিয়েছে৷ ঈশানের পিতা হলেন যশ দাসগুপ্ত।

তবে এই কথা সরাসরি কেউই বলেননি। আবভাবে দুজনে বুঝিয়ে দিয়েছেন। নুসরতের গর্ভাবস্থার শেষ দবিভিন্ন আকার -ইঙ্গিত দিয়ে সকলকে নিত্যদিনই বুঝিয়ে দিয়েছেন, তিনি যশের সঙ্গেই রয়েছেন তিনি।যশ-নুসরতের প্রেম এখন সকলের কাছে খুল্লামখুল্লাম। এই দুই তারকার সোশ্যাল মিডিয়ায় হামেশাই উঁকিঝুঁকি দেন অনুগামীরা ফ্যানেদের। এদের প্রেম প্রকাশ্যে আসবার পর প্রথমবার নিজেদের প্রোফাইলে একফ্রেমে ধরা দিয়েছিলেন ‘যশরত’। অবশ্য বন্ধুকে উইশ করতেই এই ছবি দেন।

এবার তিনদিন পর বুধবার রাতে নুসরত জাহান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করলেন একটি বিশেষ ছবি।এই দিন নিজের বর্তমান সহবাস সঙ্গী যশের ছবি নিজের ইন্সটা স্টোরিতে শেয়ার করেছেন নুসরত। এই ছবিতে যশের সঙ্গে রয়েছে তাঁর পোষ‍্য কুকুরটি। ক্যাপশনে নায়িকা লিখেছেন,’মাই কিডো’! সঙ্গে হ্যাশট্যাগে রয়েছে ‘হ্যাপি’। এবার প্রশ্ন হল ক্যাপশনটি যশ না তাঁর পোষ‍্যর জন্য?  

 যশ নয় ঈশান জননী এদিন যশের চারপেয়ে সন্তানকে নিজের কিডো বলে উল্লেখ করলেন। যশের চারপেয় সন্তান এখন নুসরতের ও সন্তান। যশের প্রয় সারমেয় হ্যাপি বেশ পরিচিত তাঁর অনুরাগীদের কাছে। আর যশের বর্তমান ‘সহবাস সঙ্গী’ নুসরতও এখন নিজের সন্তান স্নেহে আগলে রাখছেন হ্যাপিকে। এর আগে নিজের অন্তঃসত্ত্বা কালীন অবস্থায় বহুবার হ্যাপি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নুসরত। তবে প্রথমবার যশ আর হ্যাপি একসঙ্গে ধরা দিল নুসরতের সোশ্যাল মিডিয়ার পেজে।

গত ২৬শে অগস্ট প্রথম পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নুসরত। সপ্তাহ দুই যেতে না যেতেই বিভিন্ন ফটোসেশানের কাজে ফিরেছেন নায়িকা। এবার ছেলের দায়িত্ব সামলেই চলতি মাসে নতুন সিনেমার শ্যুটিং করছেন পাশাপাশি বসিরহাটে সংসদীয় দায়িত্বও পালন করছেন। অন্যদিকে গত মাসেই তাড়াহুড়োতে ‘চিনে বাদাম’ ছবির কাজ শেষ করেছেন যশ দাশগুপ্ত। এখন নুসরতের অনুপস্থিতিতে ঈশানের দেখভাল করছেন যশ। তবে ঈশানের প্রথম ঝলক দেখা পাওয়া যায়নি। কেমন দেখতে ঈশানকে তার জন্য অধীর আগ্রহী নুসরত অনুরাগীরা। কিন্তু ছেলেকে আপাতত অন্তরালেই রাখছেন নতুন মা বাবা। ঈশানকে কবে প্রকাশ্যে আনা হবে, সেই সিদ্ধান্ত তাঁর বাবা নেবে, একথা জানিয়ে রেখেছেন নুসরত। 

 

John Fabian

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026