মিউজিক

Yash-Nusrat: বিয়ের রাজকীয় সাজে নুসরাতকে দেখে হারিয়ে গেলেন যশ, মুগ্ধতার মাঝেই চর্চায় ‘যশরত’

যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান কারণে অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। অভিনয় জীবন হোক কিংবা ব্যক্তিগত জীবন তাদের কোন কিছুই চর্চার বাইরে নয়। সম্প্রতি বিয়ের রাজকীয় সাজে দেখা গিয়েছে এই তারকা দম্পতিকে, যার সূত্র ধরে আপাতত মিডিয়া থেকে সাধারণ সকলের মাঝে চর্চায় যশরত। উল্লেখ্য, সম্প্রতি প্রকাশ্যে এলো এই তারকা দম্পতির প্রথম মিউজিক ভিডিও।

অভিনেত্রীর পরনে লাল লেহেঙ্গা, ছিল গা ভর্তি গয়না। বলাই বাহুল্য, একেবারে বিয়ের রাজকীয় কনের সাজে অভিনেত্রী এসে দাঁড়িয়েছিল যশ দাশগুপ্তের সামনে। অভিনেত্রীকে দেখা মাত্রই অভিনেতা বলে উঠেছেন ‘হারিয়ে গেলেন’। ভিডিওতে অভিনেত্রীর পাশাপাশি একেবারে রাজকীয় বেশে ছিলেন যশ দাশগুপ্তও। দর্শকরা এর আগেও এই তারকা দম্পতির অনস্ক্রিন রসায়ন দেখেছেন। তাদের আবারও একসাথে দেখতে পেয়ে খুশি অনুরাগীরাও।

এই তারকা দম্পতি একে অপরের সাথে বিয়ে সেড়েছেন একেবারে চুপিসারে। তাদের বিয়ের মুহূর্তগুলো অদেখাই রয়ে গিয়েছে সকলের কাছে। তবে এই মিউজিক ভিডিওর হাত ধরে সেই সাধ কিছুটা হলেও পূরণ হয়েছে তারকা দম্পতির অগণিত ভক্তদের। আপাতত তাদের রাজকীয় সাজ ও প্রেম দুই মাতিয়ে রেখেছে নেটদুনিয়াকে।

উল্লেখ্য, ‘টিএম রেকর্ডস্’ নামের একটি বাংলাদেশের ইউটিউব চ্যানেল থেকে এই মিউজিক ভিডিওটি গত শুক্রবার মুক্তি পেয়েছে। এর আগেও নুসরাত জাহানকে ওপার বাংলার মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল। তবে এবার তার সাথে জুটি বাঁধলেন অভিনেত্রীর রিয়েল লাইফ স্বামী। ‘হারিয়ে গেলাম’এই গানের কথা ও সুর দিয়েছেন তাপস। এই গানে কন্ঠ দিয়েছেন পাপন ও লুইপা। এই মিউজিক ভিডিও যে দুই বাংলার মধ্যে আবারো সংযোগ স্থাপন করলেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। এই মিউজিক ভিডিওতে যে একটা রাজস্থানের আদব কায়দার ছোঁয়া ছিল, তা বলাই যায়। যা দর্শকদের মনে করিয়ে দিয়েছে, যোধা আকবরের কথা। আপাতত এই রিয়েল লাইফ তারকা দম্পতির পর্দার রাজকীয় প্রেম মন জয় করে নিয়েছে দর্শকদের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026