বলিউড

Nysa Devgan: মায়ের সাথে ছবি তুলতে নারাজ নাইসা, এমন পোশাকে ক্যামেরার সামনে হাজির নাইসা (VIDEO)

অজয় দেবগন ও কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও নিজেদের রসায়নের জন্য বেশ জনপ্রিয় তারা। শুরু থেকেই নিজেদের ছেলে-মেয়েকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন এই তারকা জুটি। পাপারাজিৎদের ক্যামেরা থেকে এখনো পর্যন্ত তাদের বেশ কিছুটা দূরেই রেখেছেন তারা। অজয় দেবগন ও কাজলকে এখন প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় তাদের মেয়ে নাইসার জন্য।

অজয় দেবগন ও কাজলের দুই সন্তান। মেয়ের নাম নাইসা ও ছেলে যুগ। নাইসার থেকে যুগ বয়সে ছোট অনেকটাই। সে নিজের বাবা-মায়ের সাথে মুম্বাইতেই থাকে। তবে পড়াশোনার খাতিরে বিদেশে থাকেন নাইসা। সেখানেই নিজের পড়াশোনা শেষ করছেন তিনি। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ ঘটতে চলেছে তার। তবে সেই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

পাপারাজিৎদের ক্যামেরা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ ১৯ বছর বয়সী নাইসা। বর্তমানে একাধিক বোল্ড ফটোশুটেও দেখা মেলে কাজল কন্যার। তবে সম্প্রতি নিজের মায়ের সাথে ছবি তুলতে না চাওয়ায় নেটজনতার একাংশের মাঝে রীতিমতো কটাক্ষের স্বীকার হয়েছেন তিনি। এদিন ‘নিতা মুকেশ কালচারাল সেন্টারে’ বসেছিল তারকার হাট। সেখানে কাজলের সাথে উপস্থিত ছিলেন মেয়ে নাইসাও। পাপারাজিৎদের সামনে দুজনকে একসাথে দেখা গেলেও দু-একটি ছবি তোলার পরেই তিনি মঞ্চ ছেড়ে চলে যান। আর সেই দৃশ্য এই মুহূর্তে খুব স্বাভাবিকভাবেই ভাইরাল হয়েছে একাংশের মাঝে।

বলাই বাহুল্য, কাজল কন্যার এই ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই নেটজনতার একাংশের মাঝে রীতিমতো কটাক্ষের স্বীকার হয়েছেন তিনি। বেশিরভাগের মতে এখনকার জেনারেশন নিজেদের অভিভাবকদের সাথে ছবি তুলতেই চায় না। আবার একাংশের মত, আজকালকার বাচ্চারা সকলের সামনেই ভাবনা-চিন্তা না করে নিজেদের অভিভাবকদের অপমান করে দেন। সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকের কমেন্টবক্সে নজর রাখলেই এমন একাধিক ঝলক চোখে পড়বে। উল্লেখ্য, সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওটি ‘ইনস্ট্যান্ট বলিউড’ নামের অফিসিয়াল ইনস্টা পেজ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026