খেলা

প্রথম ম্যাচে রানের পাহাড়, নিউজিল্যান্ডকে ৩৪৮ রানের লক্ষ্য দিল ভারত

হ্যামিল্টনে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। কিন্তু চোটের জন্য না খেলায় অধিনায়কত্ব করছেন তিনি কেন উইলিয়ামসন চোটের কারণে না খেলার জন্য অধিনায়কত্ব করেছেন তিনি। নির্ধারিত ৫০ ওভারে ভারত ৪ উইকেট হারিয়ে ৩৪৭ রান তুলতে সক্ষম হয়।

আজ একদিনের ক্রিকেটে ভারতীয় দলে অভিষেক হয় পৃথ্বী শ ও মায়াঙ্ক আগরওয়ালের। কিন্তু দুজনের মধ্যে একজনও বড় রানের ইনিংস খেলতে পারেননি। পৃথ্বী ২০ এবং মায়াঙ্ক ৩২ রান করে দলের ৫৪ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন।

আরও পড়ুন : ফাইনালে ভারত, পাকিস্তানকে ১০ উইকেটে হারাল ভারত

বিরাট কোহলি তিন নম্বরে ব্যাট করতে নেমে অর্ধশতরান পূর্ণ করেন। ৫১ রান করে ইশ সোধির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। শ্রেয়স এদিন তার ক্যারিয়ারের প্রথম শতরানটি পূর্ণ করেন। ১০৭ বলে এগারটি চার ও একটি ছয়ের সাহায্যে ১০৩ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন তিনি।

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে কে এল রাহুল ৮৮ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন মাত্র ৬৪ বল খেলে। তার এই ইনিংসটি সাজানো রয়েছে তিনটি ৪ ও ছয়টি ৬ এ। শেষ মুহূর্তে ব্যাটিং করতে নেমে কেদার যাদবের ১৫ বলে ২৬ রানের মূল্যবান ছোট ইনিংস ভারতকে ৩৪৭ রানে পৌঁছতে সাহায্য করে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026