প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় দিয়ে ২০২৩ বিশ্বকাপ যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় নিশ্চিত করা মোটেও সহজ ছিল না ভারতীয় দলের জন্য। শুরুতেই ২ রানে ৩টি মূল্যবান উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। এরপর কে এল রাহুলের সাথে জুটি বেঁধে দলকে জয়ের গণ্ডি পার করান বিরাট কোহলি। আমরা আপনাদের জানিয়ে রাখি, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ২০০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথমেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের টপ অর্ডার ব্যাটিং লাইন-আপ।
কে এল রাহুলের অপরাজিত ৯৭ রানের ইনিংস এবং বিরাট কোহলির ৮৫ রানের ইনিংসের উপর নির্ভর করে জয় নিশ্চিত করে ভারত। আর এই জয়ের পাশাপাশি বিশ্বকাপের শুরুতেই ৫টি গুরুত্বপূর্ণ রেকর্ড নিজের নামে করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন রেকর্ড নিজের নামে যুক্ত করেছেন ভারতের তারকা ক্রিকেটার-
১. সর্বোচ্চ ক্যাচ: এদিন স্লিপে দাঁড়িয়ে মিচেল মার্শের ক্যাচ ধরে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ক্যাচ ধরার রেকর্ড নিজের নামে করেছেন বিরাট কোহলি। ইতিপূর্বে ১৪টি ক্যাচ নিয়ে এই তালিকার শীর্ষস্থানে ছিলেন অনিল কুম্বলে। তবে এবার ১৫টি ক্যাচ ধরে তালিকার শীর্ষস্থানে পৌঁছেছেন কিং কোহলি।
২. সবচেয়ে দ্রুত ১১ হাজার রান: এদিন ৮৫ রানের জ্বলন্ত ইনিংসের সুবাদে ওডিআই ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুত ১১,০০০ রানের গন্ডি পার করার কৃতিত্ব অর্জন করেছেন বিরাট কোহলি।
৩. আইসিসি টুর্নামেন্টে সর্বোচ্চ রান: এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে লম্বা ইনিংসের সুবাদে আইসিসি টুর্নামেন্টে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। মাস্টার ব্লাস্টারের ঝুলিতে ছিল ৫৮ ইনিংসে ২৭১৯ রান। আর বিরাট কোহলির ৮৫ রানের ইনিংস খেলে ৬৪ ইনিংসে কোহলির আইসিসি প্রতিযোগিতায় রান দাঁড়িয়েছে ২৭২০ রানে।
৪. সর্বোচ্চ গড়ে রান সংগ্রহ: আইসিসির টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ গড়ে রান সংগ্রহ করার রেকর্ডও নিজের নামে করে নিয়েছেন বিরাট কোহলি। ইতিপূর্বে এই রেকর্ড ছিল শচীন টেন্ডুলকারের নামে (৫২.২৮)। তবে সেই রেকর্ড ভেঙে বিরাট কোহলি (৬৫.২৩) সর্বোচ্চ গড়ে রান সংগ্রহ করার কৃতিত্ব অর্জন করেছেন।
৫. রান তাড়া করে বিশ্ব রেকর্ড: এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০ রান তাড়া করতে নেমে এই বিস্ময়কর রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। রান তাড়া করতে গিয়ে শচীন তেন্ডুলকরের সংগ্রহ ছিল ১২৪ ইনিংসে ৫৪৯০ রান। যা এদিন টপকে বিরাট কোহলি মাত্র ৯২ ইনিংসে ৮৮.৯৮ গড়ে ৫৫১৭ রান সংগ্রহ করেছেন।
রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর আর মাত্র কয়েক দিন বাকি। শেষ মুহূর্তে জোরকদমে চলছে রাজনৈতিক প্রচার।…
IPL 2026-এ হতাশাজনক পারফরম্যান্সে চাপে কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ম্যাচ হারার পর দলকে ঘিরে…
রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর…
একসময় ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের নাম ছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু এবারের IPL-এ সেই ছবিটা যেন পুরো…
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও তার রেশ কাটতে না কাটতেই সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ।…
ভারতের সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সস্তা কিন্তু কার্যকর প্রিপেইড প্ল্যান।…