পুরীর মন্দিরে রথযাত্রার উপর অনিশ্চয়তার মেঘ, রাজ্য সরকারের উপর দায়িত্ব দিল ওড়িশা হাইকোর্ট
আগে থেকেই ভক্তদের কথা মাথায় রেখে পুরীর মন্দিরে বন্ধ রয়েছে তাঁদের প্রবেশ। ইতিহাসে প্রথমবার ভক্ত ছাড়াই পালিত হয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। এরপর জানান হয়েছে, রথযাত্রার অনুষ্ঠানেও প্রবেশ করতে দেওয়া হবে না ভক্তদের। রথযাত্রার সমস্ত নিয়ম পালন করবেন মন্দিরের সেবায়েতরাই। কিন্তু এরই মাঝে ওড়িশা হাইকোর্টে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে, যাতে বলা হচ্ছে করোনার সংক্রমণের জেরে এবছর পুরীতে রথযাত্রা যেনো পালন করা না হয়।
ইতিমধ্যে তিনটি রথের চাকা তৈরির কাজের প্রস্তুতি তুঙ্গে। পুরোদমে কর্মীরা কাজ করছেন রথ তৈরির। তবে ওই আবেদন জমা পড়ার পর যে শুনানি হয় তার শেষে ওড়িশা হাইকোর্টের তরফে জানান হয়েছে, এবিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র ও রাজ্য সরকার। সরকারের উপর সিদ্ধান্তকে ছাড়া হয়েছে। করোনা পরিস্থিতি বিচার বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে রথযাত্রার সেবার জন্য ২,২০০ জন সেবায়েত রয়েছেন। সরকারের কাছে তাঁদের দাবি মন্দিরের কাজকর্ম করতে গিয়ে যাতে করোনা ভাইরাসে সেবায়েতরা আক্রান্ত না হন সেই জন্য তাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেনো হোমিওপ্যাথি ইমিউনিটি বুস্টার ওষুধ দেওয়া হয়। এবার রথযাত্রা হবে কিনা সে বিষয়ে সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারকে দিয়েছে ওড়িশা হাইকোর্ট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…