গত সোমবার মধ্যরাতে লোকসভায় তীব্র বিতর্কের মধ্যেও পাশ হয়ে যায় নাগরিকত্ব সংশোধনী বিল। আর গতকাল রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার পাশ করিয়ে নেয় এই বিলটি। এবার রাষ্ট্রপতি সই করলেই বিলটি পরিণত হবে আইনে। এই অবস্থায় বিলের বিরুদ্ধে উত্তরপূর্ব ভারত জুড়ে প্রবল বিক্ষোভ প্রদর্শনী চলছে গত সোমবার থেকে।
গতকাল রাজ্যসভায় বিলটি পাশ হওয়ার পর থেকে তা আরও বেড়ে যায়। ফলে সরকার বাধ্য হয় সেনাবাহিনী নামাতে। গতকাল ত্রিপুরায় সেনা নামানোর পর এবার অসমেও নামানো হলো আধাসেনা। অসমের চার জেলায় ইতিমধ্যেই সেনা নামানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে অসমের গুয়াহাটি, জোরহাট, ডিব্রুগড়, তিনসুকিয়া জেলায় সেনা নামানো হয়েছে বুধবার বিকেলে থেকেই।
গুয়াহাটি, ডিব্রুগড়ে ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। উত্তরপূর্ব ভারতে এই পরিস্থিতিতে পুরোপুরি ভাবে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। রেল ও সড়ক পরিবহন ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত সমগ্র উত্তরপূর্ব ভারত জুড়ে।
মঙ্গলবার অসমে বিক্ষোভের মুখে পড়েন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তার কুশপুতুল পোড়ানো হয়। অসমে এদিন বহু মানুষ সম্পূর্ণ উলঙ্গ হয়ে রাস্তায় নামেন। অসমের পাশাপাশি উত্তরপূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতেও চলছে বিক্ষোভ প্রদর্শন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…