শ্রেয়া চ্যাটার্জি – ভারত মাতার গানের সুরে মন ভরিয়ে দিচ্ছেন আফ্রিকান যুবক। এই ভিডিও রীতিমত ভাইরাল হয়ে গেছে। আর হবে নাই বা কেন অন্য জায়গায় একজন মানুষ হয়ে কি সুন্দর ভঙ্গিতে ভারত মায়ের গান কে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। অনেকেই মুগ্ধ হয়ে শুধু শুনেছেন। শুধু তাই নয় তার পরনে যে পাঞ্জাবি তাতেও ভারতের তেরঙ্গা পতাকা আঁকা।
বর্ডার সিনেমার সেই বিখ্যাত গান ‘সন্দেশে আতি হে’ গাইছেন এই আফ্রিকান যুবক। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় চলচ্চিত্রের গান কে এমন সাবলীল ভাষায় গাওয়া, যা ভারতবাসী হিসেবে প্রত্যেকের গর্বের বিষয়।
সুরের মহিমা যেকোনো রকম দেশ বিদেশের, জাতপাতের, সীমানাকে লংঘন করতে পারে তার প্রমাণ এই যুবকটি দিয়েছেন। ভারত মায়ের ওপর কতটা ভালোবাসা থাকলে তবেই বিদেশের মাটিতে দাঁড়িয়ে এমন সুন্দর করে এক ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত গান কে গাওয়া যায় তার সত্যিই ভিডিওটি না দেখলে বিশ্বাস করা যায় না। তাকে এই গানটি গাইতে দেখে তার সঙ্গে সঙ্গে বাকি জনগণও তার গলার সঙ্গে গলা মেলাচ্ছেন। বর্ডার সিনেমার এই গানটি যখনই যে গেয়েছেন তখনই সোশ্যাল মিডিয়াতে রীতিমতো সেই ভাইরাল ভিডিও হয়েছে।গানটির কথা গানটির সুরের মধ্যে মিশে আছে অদ্ভুত এক ভারতের মাটির গন্ধ। তারপরে যখন কোন বিদেশী মানুষ ভালবেসে গানটি আপন করে নিয়ে তার গলা দিয়ে বার করেন, তখন তো কথাই হবে না। আফ্রিকার ই যুবকটিকে কুর্নিশ জানাতে হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…