বিনোদন

Oindrila Saha: কনের সাজে পর্দার নিপা, রূপে মুগ্ধ অসংখ্য নেটনাগরিক

ঐন্দ্রিলা সাহা বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তিনি অনেক ছোট বয়স থেকেই পরিচিত হয়েছেন এই লাইট-ক্যামেরা-অ্যাকশনের সাথে। জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’এর সঞ্চালিকা হিসেবে শুরু করেছিলেন। ‘ডান্স বাংলা ডান্স জুনিয়ার’এর খুদে সঞ্চালিকা ছিলেন তিনি। এরপর ধীরে ধীরে অভিনয় জগতে পা রাখতে শুরু করেছিলেন ঐন্দ্রিলা। বর্তমানে টেলি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা অনেকটাই পাকা করে ফেলেছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি একাধিক ফটোশুটেও অংশ নিয়ে থাকেন তিনি, তা তারা সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। সম্প্রতি তেমনি একটি ফটোশুটের ভিডিওর সূত্র ধরে চর্চায় অভিনেত্রী।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ তিনি। নিজের একাধিক ছবি ও ইনস্টারিল শেয়ার করে থাকেন ঐন্দ্রিলা, যা দেখতে পছন্দ করেন তার ভক্তরাও। সম্প্রতি অভিনেত্রীকে ব্রাইডাল সাজে একটি ইনস্টারিল ভিডিও বানাতে দেখা গিয়েছে। যেখানে তার রূপ দেখে রীতিমত মুগ্ধ হয়েছেন অধিকাংশ নেটজনতা। সম্প্রতি এই ভিডিওটিতে অভিনেত্রীকে একেবারে নতুন কনের সাজে দেখা গিয়েছে। তার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না, তা বলাই বাহুল্য। হেভি ব্রাইডাল সাজে সেজে উঠেছিলেন তিনি। ভিডিওটি দেখলেই তা স্পষ্ট হবে।

এই পোশাকেই একাধিক ছবি তুলতে দেখা গিয়েছে তাকে। প্রথমে এই সাজে অভিনেত্রীকে দেখে অনেকেই হয়তো ভেবেছিলেন, ‘মিঠাই’ ধারাবাহিকে রুদ্রর সাথে অবশেষে বিয়ে হতে চলেছে নিপার। তবে পরে অবশ্য পুরো ভিডিওটি দেখে স্পষ্ট হয়েছে সবটা। উল্লেখ্য, এই মুহূর্তে অভিনেত্রী জি বাংলার এক নম্বর ধারাবাহিক ‘মিঠাই’তে সিদ্ধার্থের ছোট বোনের চরিত্রে অভিনয় করছেন। দর্শকরাও তাকে পর্দায় দেখতে পছন্দ করেন। তার অভিনয় শুরু থেকেই প্রশংসিত তার অনুরাগীদের মাঝে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026