এটিই হলো OLA কোম্পানির সবথেকে সস্তা ইলেকট্রিক স্কুটার, দাম দেখলে চমকে যাবেন আপনিও

ওলা ইলেকট্রিক দীপাবলিতে দেশের বাজারে নিয়ে চলে এসেছি তাদের সবথেকে সস্তায় ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটারের নাম নেওয়া হয়েছে ওলা এস১ এয়ার। প্রায় ৮০ হাজার টাকা দাম রাখা হয়েছে এই স্কুটারের। নতুন ইলেকট্রিক স্কুটার এই সংস্থার সবথেকে জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার OLA S1 এর সস্তা ভার্শন, Ola S1 Lite। এখানে আপনারা পেয়ে যাবেন ১০০ কিলোমিটার এর বেশি রেঞ্জ। ২২ অক্টোবর এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হলেও এখন এই স্কুটারের বুকিং চলছে। দীপাবলি উপলক্ষে কিছু অতিরিক্ত ডিসকাউন্ট আপনারা পাবেন।
এই ইলেকট্রিক স্কুটারের দাম রাখা হয়েছে ৭৯,৯৯৯ টাকা। তবে এই দাম ২৪ অক্টোবর পর্যন্ত ভ্যালিড। তবে এখন এই ইলেকট্রিক স্কুটার এর দাম হয়েছে ৮৪,৯৯৯ টাকা। নতুন ইলেকট্রিক স্কুটার OLA S1 থেকে ২০ হাজার টাকা এবং S1 PRO থেকে ৫০ হাজার টাকা সস্তা। এই ইলেকট্রিক স্কুটার ডেলিভারি আগামী বছর এপ্রিল থেকে শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই ইলেকট্রিক স্কুটার ৫টি রঙের অপশনের সাথে আসছে। যেখানে Ola S1 Pro এসেছিল ১১টি রঙের অপশনে।
এই নতুন ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল টোন কালার। এই স্কুটার এর নিচের অংশে ব্ল্যাকআউট প্যানেল দেওয়া হয়েছে। এছাড়া সিটের মধ্যে কিছু পরিবর্তন করা হয়েছে। এই ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাচ্ছেন টিউবলার গ্র্যাব রেল। এই ইলেকট্রিক স্কুটারের ৭ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে এবং এর ওজন কেবলমাত্র ৯৯ কিলোগ্রাম। এই ইলেকট্রিক স্কুটার হ্যান্ডেল করা অত্যন্ত সহজ। এই ইলেকট্রিক স্কুটারে ৮৫ কিলোমিটার প্রতি ঘন্টায় টপ স্পিড আপনারা পেয়ে যাচ্ছেন। একবার চার্জ করলে ইকো মোডে ১০০ কিলোমিটারের রেঞ্জ আপনারা পাবেন। এছাড়া মাত্র ৪.৩ সেকেন্ডে শূন্য থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড ধরতে পারে এই ইলেকট্রিক স্কুটার।
ওলা ইলেকট্রিক সম্প্রতি তাদের ইলেকট্রিক স্কুটারের জন্য মুভ OS3 সফটওয়্যার লঞ্চ করে দিয়েছে এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন রাইড অ্যানালিটিক্যাসের সঙ্গে একটি বিশেষ পার্টি মোড। এছাড়াও এখানে ভ্যাকেশন মোড, মাল্টিপল স্ক্রিন ইন্টারফেস, প্রক্সিমিটি আনলক, ফোন কল অ্যালার্ট, হিল হোল্ড অ্যাসিস্ট এর মতো একাধিক ফিচার আপনারা পাচ্ছেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026