টেক বার্তা

AC এর সাথে Ola লঞ্চ করতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক থ্রি হুইলার, জেনে নিন ফিচার এবং দাম

আজকের দিনে ভারতে ইলেকট্রিক স্কুটার নির্মাতা কোম্পানিগুলির মধ্যে সবথেকে বড় কোম্পানি হয়ে উঠেছে Ola ইলেকট্রিক। কিছুদিন আগেই এই কোম্পানিটি ভারতের বাজারে তাদের প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করেছিল। তবে এবারে কোম্পানিটি তাদের প্রথম থ্রি হুইলার ইলেকট্রিক অটো চালু করতে চলেছে দেশে। আর এটা হতে চলেছে ভারতের প্রথম এসি যুক্ত থ্রি হুইলার, যেটি বাজারে লঞ্চ হবে Ola EV 3W নাম নিয়ে। এখানে আপনারা পেয়ে যাবেন একটি দমদার ব্যাটারী প্যাক, যার ফলে আপনারা দুর্দান্ত পারফরম্যান্স দেখতে পাবেন। তার সাথেই, এটা হতে চলেছে অন্যান্য ইলেকট্রিক থ্রি হুইলারের তুলনায় অনেকটাই হালকা এবং অনেক বেশি ফিচার বিশিষ্ট।

Ola EV 3W-এ থাকছে কোন কোন ফিচার?

প্রথমত, আপনাদের জানিয়ে রাখি, Ola EV 3W ইলেকট্রিক থ্রি হুইলারে আপনারা বেশ কিছু অত্যাধুনিক ফিচার পেয়ে যাবেন। এই ইলেকট্রিক থ্রি হুইলার এ আপনারা পেয়ে যাবেন, এয়ারকন্ডিশনের সুবিধা। এছাড়াও আপনারা পেয়ে যাবেন বেশ কিছু এডভান্স ফিচার, যার মধ্যে রয়েছে ফাস্ট চার্জার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি হেড লাইট, একটি বড় উইন্ডশিল্ড এবং আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার। এই ইলেকট্রিক থ্রি হুইলার আপনার জন্য হতে চলেছে একেবারে পারফেক্ট।

এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, ওলা ইলেকট্রিক তাদের প্রথম ইলেকট্রিক থ্রি হুইলার ভারতের বাজারে লঞ্চ করার সাথে সাথেই, ইলেকট্রিক থ্রি হুইলার মার্কেটে ওলা একটা অত্যন্ত বড় কোম্পানি হয়ে উঠবে। কমার্শিয়াল মার্কেটে এই কোম্পানির ইলেকট্রিক স্কুটার খুবই গুরুত্বপূর্ণ জায়গা দখল করতে পারে ভারতে। তবে এখনো পর্যন্ত, কোম্পানির তরফে এই ইলেকট্রিক স্কুটার এর ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি কিছুই।

Ola EV 3W এর দাম কত হবে?

ওলা কোম্পানির এই নতুন ইলেকট্রিক থ্রি হুইলার এর দামের ব্যাপারে কথা বলতে গেলে, এই ইলেকট্রিক থ্রি হুইলারের দাম রাখা হবে মোটামুটি ৩ লক্ষ টাকার কাছাকাছি। এখনো পর্যন্ত কোম্পানি এই ইলেকট্রিক তিন চাকার যানটির সঠিক দাম ঘোষণা না করলেও, বিশেষজ্ঞদের ধারণা তিন লক্ষ টাকার মধ্যেই এই ইলেকট্রিক থ্রি হুইলারের দাম হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026