দিল্লির পৌরনিগমের অফিস গুলিতে এখনো রয়েছে মানুষের ঢল। বেশ কয়েক মাস অতিবাহিত হওয়ার পরেও পরিবার পরিচয় পত্রে থাকা ভুলের কারণে এখনো দিল্লির পৌরনিগমের অফিসে হন্যে হয়ে ঘুরতে হচ্ছে সাধারণ মানুষকে। কয়েকজন অভিযোগ জানাচ্ছেন, দিল্লির পৌরনিগমের অফিস সঠিকভাবে কাজ করছে না। আবার কারো মতামত, প্রথম থেকেই এই কাজের সমস্যা ছিল। তবে যাই হোক না কেনো, পরিবার পরিচয় পত্র নিয়ে যে দিল্লির মানুষদের মধ্যে সমস্যা রয়েছে সেটা বার বার সামনে উঠে আসছে। অন্যদিকে আবার, আধার কার্ডের সঙ্গে পরিবার পরিচয় পত্র লিংক করা হলে শীঘ্রই বার্ধক্য বয়সে পেনশন পেতে পারবেন সাধারণ মানুষ। তাই সবদিক থেকেই এখন পরিবার পরিচয় পত্র হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ।
বিগত দুমাস ধরেই দিল্লির নগর নিগমের অফিসে সাধারণ মানুষের ঢল দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবার পরিচয় পত্র সংক্রান্ত ত্রুটির কারণে। অনেকের পরিবার পরিচয় পত্রের পোর্টালে লিঙ্ক আপের সমস্যা হয়ে গিয়েছে। অনেকে আবার আধার কার্ডের সঙ্গে সঠিকভাবে পরিবার পরিচয় পত্র লিংকআপ করাতে পারছেন না। ৬০ বছর বয়সের উপরে যারা রয়েছেন, তাদের জন্য এই ব্যাপারটা আরও সমস্যার হয়ে উঠেছে।
তবে যারা ইতিমধ্যেই লিংক আপ করিয়ে ফেলেছেন তারা সরকারের এই পদক্ষেপের প্রশংসা করছেন। এই একটি পদক্ষেপ এর মাধ্যমে সহজেই বার্ধক্য ভাতা এবং পেনশন ভোগীদের পেনশন দিতে পারবে সরকার। দিল্লির পৌর নিগম অফিসার ইনচার্জ, আয়ুশ সিনহা বলছেন, যারা পরিবার পরিচয় পত্রের সমস্যা নিয়ে আসছেন, তাদের সমস্যা তাড়াতাড়ি সমাধান করে দেওয়া হবে। যদি প্রয়োজন পড়ে, তাহলে হেল্প ডেস্ক বৃদ্ধি করা হবে। অন্যদিকে, প্রাক্তন পর্ষদ প্রতিনিধি নীরজ রানা বলছেন, তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা উচিত দিল্লির আপ সরকারের। নতুবা মানুষকে হয়রান হতে হচ্ছে প্রতিদিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…