রাজ্য

টেট পরীক্ষায় বসতে পারবেন পুরনো পরীক্ষার্থীরা, মান্যতা কলকাতা হাইকোর্টের

রবিবার হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। রাজ্যজুড়ে করোনা পরিস্থিতি চলার কারণে দীর্ঘ ১০ মাস ধরে বন্ধ ছিল এই পরীক্ষা। তারপরে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সম্ভবত এটাই সবথেকে বড় পরীক্ষা হতে চলেছে। এই পরীক্ষাতে প্রায় আড়াই লক্ষের বেশি প্রার্থীর ভাগ্য নির্বাচন হবে। ৩১ জানুয়ারি প্রাথমিক টেট পরীক্ষায় মামলাকারী প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীরাও বুঝতে পারবেন বলে এদিন রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট।

২০১৭ সালের মে মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারা জানিয়েছে, এই বছরে টেট পরীক্ষায় আয়োজনের প্রক্রিয়া শুরু করা হয়েছিল, কিন্তু গত তিন বছরে বিভিন্ন কারণে ওই পরীক্ষা স্থগিত হতে থাকে। ফলে এখনো পর্যন্ত পরীক্ষা আয়োজন করে উঠতে পারেনি শিক্ষা পর্ষদ। তবে এবারে পুরনো বিজ্ঞপ্তি অনুসারে টেট পরীক্ষা সংগঠিত করতে গত ডিসেম্বর মাসে পুনরায় নোটিশ জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই নোটিশে জানানো হয় আগামী ৩১ জানুয়ারি তারিখে পরীক্ষা হবে।কিন্তু ওই নোটিশ কে চ্যালেঞ্জ করে কয়েকজন প্রার্থী হাইকোর্টে মামলা দায়ের করে। তাদের দাবি ছিল, যারা ২০১৭ সালের পরে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন তাদের কেও পরীক্ষায় বসতে দিতে হবে। এদিন সেই মামলার রায় ঘোষণা করে প্রশিক্ষণ প্রার্থীদের দাবিকে মান্যতা দিলেন বিচারপতি।

বিচারপতি ভরদ্বাজ জানিয়েছেন, “মামলাকারী প্রার্থীরা আগামী ২৯ জানুয়ারি বিকেল ৫ টা পর্যন্ত আবেদন করার সুযোগ পেতে চলেছেন। অন্যদিকে, আইনজীবী ফিরদৌস শামীম বলেছেন,” যোগ্যতা থাকা সত্ত্বেও পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন অনেক প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী। এদিন হাইকোর্টের রায়ের পর তাদের দাবি মান্যতা পেলো।” যদিও প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে বেশ কড়া ব্যবস্থা নিতে চলেছে শিক্ষা পর্ষদ। পরীক্ষার্থী ছাড়াও পরিদর্শকদের জন্য মোবাইল সংক্রান্ত বিধি-নিষেধ আরোপ করা হতে চলেছে। এছাড়া কেন্দ্রে মোবাইল নিয়ে আপনারা ঢুকতে পারবেন না। কোনরকম ইলেকট্রনিক গ্যাজেট পরীক্ষা হলে অ্যালাউড নয়। যদি কারো কাছ থেকে এরকম গ্যাজেট পাওয়া যায় তাহলে তার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। এছাড়া কোন ধরনের ব্যাগ নিয়ে পরীক্ষায় প্রবেশ করা যাবে না। শুধুমাত্র কালো কালির বল পয়েন্ট পেন দিয়ে পরীক্ষা দিতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026